তাহিরপুর পর্যটন স্পট বারেক টিলায় গাছ কেটে নিয়ে যাচ্ছে বনদস্যুরা

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ

সারাবাংলা

তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন স্পট বারেক টিলায় প্রকাশ্যে সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে একটি অসাধু চক্র।এ ঘটনায়

2026-03-14T19:23:40+00:00
2026-03-14T19:23:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
তাহিরপুর পর্যটন স্পট বারেক টিলায় গাছ কেটে নিয়ে যাচ্ছে বনদস্যুরা
বন বিভাগের নিরবতা
স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ
প্রকাশ: শনিবার, ১৪ মার্চ, ২০২৬, ৭:২৩ পিএম   (ভিজিট : ১২৮)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী জনপ্রিয় পর্যটন স্পট বারেক টিলায় প্রকাশ্যে সরকারি গাছ কেটে নিয়ে যাচ্ছে একটি অসাধু চক্র। 

এ ঘটনায় উপজেলাজুড়ে তোলপাড় সৃষ্টি হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজকে কেন্দ্র করে সচেতনমহলে চরম ক্ষোভ বিরাজ করছে। শুক্রবার দুপুরে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের বারেকটিলা এলাকায় বেশ কিছু গাছ কেটে নিয়ে যাওয়ার ঘটনা ঘটে। স্থানীয়দের দাবি, এর আগেও একই ধরনের ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দিনের বেলায় কয়েকজন ব্যক্তি কুড়াল দিয়ে গাছ কেটে ঠেলাগাড়িতে তুলে নিয়ে যায়। স্থানীয় লোকজন ঘটনাটি দেখলেও কেউ প্রতিবাদ করেনি।

 এতে করে টিলার পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য হুমকির মুখে পড়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় অবস্থিত বারেকটিলা প্রায় ৩৬৫ একর জায়গাজুড়ে বিস্তৃত। ধলাইরগাঁও বিট অফিসের আওতাভুক্ত এ টিলা একসময় গাছপালা, পাখি ও প্রাকৃতিক সৌন্দর্য্যে ভরপুর ছিল। এই পর্যটন স্পটটি দেশের উত্তর-পূর্বাঞ্চলে পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় স্থান হিসেবে পরিচিত। 

তবে স্থানীয়দের অভিযোগ, গত এক যুগে বারেক টিলার পরিবেশ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। টিলার ভেতরে ঘরবাড়ি নির্মাণ, অবাধে গাছ কাটা এবং প্রশাসনের কার্যকর পদক্ষেপ না থাকায় ধীরে ধীরে এর প্রাকৃতিক সৌন্দর্য্য নষ্ট হয়ে যাচ্ছে। উপজেলার সচেতনমহলের মতে, বারেকটিলার পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি। অন্যথায় এই পর্যটন স্পট তার আকর্ষণ হারাবে এবং দেশি-বিদেশি পর্যটকদের আগমন কমে যেতে পারে। 

স্থানীয় এলাকাবাসী বলেন, বারেকটিলার সৌন্দর্য্য দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। গাছ কাটা ও অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণ বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন। এ বিষয়ে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।##






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy