প্রকাশ: রোববার, ১৫ মার্চ, ২০২৬, ৩:৩০ পিএম (ভিজিট : ২২৩)

X
শিবপুর পৌরসভার ভিজিএফ চাল বিতরণ
নরসিংদীর শিবপুর পৌরসভায় ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ কর্মসূচির আওতায় দুস্থ, অসহায়, অতিদরিদ্র পরিবারের জন্য কার্ড প্রতি ১০ কেজি হারে চাল বিতরণের আয়োজন করেন পৌর প্রসাশক মু. আব্দুর রহিম।
রবিবার (১৫মার্চ ) সকালে শিবপুর সরকারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পৌরসভার ১ হাজার ৫শত জনের মাঝে এই চাল বিতরণ করা হয়।
চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন পৌর প্রসাশক ও উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মু. আব্দুর রহিম।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার,উপজেলা যুব উন্নয়ন অফিসার, শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, পৌরসভা বিএনপির সাধারণ সম্পাদক জাকির হোসেন প্রমুখ।