নিরাপদ পণ্য নিশ্চিত করি, ভোক্তার আস্থা গড়ে তুলি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলে বিশ্ব ভোক্তা অধিকার দিবস–২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৫ মার্চ) দুপুর ১টার দিকে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আবদুল ছালাম।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, খামারবাড়ি নড়াইলের উপপরিচালক কৃষিবিদ মুহাম্মদ আরিফুর রহমান, নড়াইল সদর উপজেলা নির্বাহী অফিসার টি এম রাহসিন কবির, লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসার শাম্মী কায়সার, কালিয়া উপজেলা নির্বাহী অফিসার জিন্নাতুল ইসলাম, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নড়াইলের সহকারী পরিচালক শামীম হাসান, নড়াইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এম মাহবুবুর রশিদ লাবলু, ক্যাবের সাধারণ সম্পাদক কাজী হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
সভায় বক্তারা বলেন, ভোক্তার অধিকার সুরক্ষায় নিরাপদ ও মানসম্মত পণ্য নিশ্চিত করা জরুরি। এ জন্য সংশ্লিষ্ট সকলকে সচেতনতার পাশাপাশি দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। ভোক্তাদের সচেতনতা বাড়ানোর মাধ্যমে বাজার ব্যবস্থায় স্বচ্ছতা ও আস্থা তৈরি করা সম্ভব বলেও তারা উল্লেখ করেন।#