পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি

সারাবাংলা

নেত্রকোনার পূর্বধলায় পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।রবিবার (১৫ মার্চ) পূর্বধলা

2026-03-16T13:31:14+00:00
2026-03-16T13:31:14+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ১:৩১ পিএম   (ভিজিট : ১৯৭)
পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
X

পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

নেত্রকোনার পূর্বধলায় পূর্বধলা প্রেসক্লাবের উদ্যোগে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

রবিবার (১৫ মার্চ) পূর্বধলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় সভাপতিত্ব করেন পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মোঃ জায়েজুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনয় ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কে.বি.এম নোমান শাহরিয়ার। 

এ সময় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুল হক খান, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আনারুল ইসলাম তালুকদার আনার, যুগ্ম আহবায়ক মো: সেলিম উদ্দিন, যুগ্ম আহবায়ক ইশতিয়াক আহমেদ বাবু, পূর্বধলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সহ সভাপতি আলী আহমদ খান আইয়ুব, বাংলাদেশ শিক্ষক সমিতি পূর্বধলা উপজেলা শাখার সভাপতি বদরুজ্জামান মিন্টু, ইসলামী আন্দোলন নেতা আলমগীর হোসেন মিসবাহ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সাজু আহমেদ প্রমুখ। ইফতার মাহফিলে পূর্বধলায় উপজেলা বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, বাংলাদেশ খেলাফত মজলিশ, জাতীয়তাবাদী যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শিক্ষক নেতৃবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, পুলিশ সদস্য, বিভিন্ন সামাজিক ও ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং গণমাধ্যমকর্মীরা অংশ নেন। 

ইফতারের আগে দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত সবাই পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করেন। 

আয়োজকরা জানান, পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরা এবং সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ বৃদ্ধির লক্ষ্যে এ ধরনের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন। আয়োজকরা উপস্থিত সকল অতিথিকে ধন্যবাদ জানিয়ে বলেন, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠানটি সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy