ফুলবাড়ীতে কৃষক-কৃষাণীদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হলুদ, পাট ও তিলের চাষাবাদ বৃদ্ধির লক্ষে

2026-03-16T14:46:44+00:00
2026-03-16T14:46:44+00:00
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬ ২২ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার ৬ আগস্ট ২০২৬
   
ফুলবাড়ীতে কৃষক-কৃষাণীদের বিনামূল্যে সার ও বীজ বিতরণ
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:৪৬ পিএম   (ভিজিট : ২২৬)
বিনামূল্যে  তিন প্রকারের বীজ ও সার বিতরণ
X

বিনামূল্যে তিন প্রকারের বীজ ও সার বিতরণ


২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে হলুদ, পাট ও তিলের চাষাবাদ বৃদ্ধির লক্ষে কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ১৯০ জন কৃষক-কৃষাণীকে বিনামূল্যে  তিন প্রকারের বীজ ও সার বিতরণ করা হয়েছে। 

এরমধ্যে ১৫০ জন কৃষক-কৃষাণীকে প্রতিজনকে ১ কেজি পাট বীজ, ৫ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার, ৩০ জনকে ১ কেজি করে তিল বীজ,  ১০ কেজি ডিএপি সার, ৫ কেজি এমওপি সার এবং ১০ জনকে ১০০ কেজি করে হলুদ বীজ, ৫ কেজি ডিএপি ও ৫ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়েছে।


সোমবার সকালে উপজেলা কৃষি অফিস চত্ত¡রে বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন ফুলবাড়ী ইউএনও দিলারা আকতার। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফা ইয়াছমিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুবকর সিদ্দিক, ফকরুল ইসলাম, উপজেলা জামায়াতের সিক্রেটারী মাওলানা আব্দুর রহমানসহ, স্থানীয় সাংবাদিক ও কৃষক-কৃষাণীরা।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy