ঈদে ১০ দিন বন্ধ ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি, চলবে যাত্রী পারাপার

সাতক্ষীরা প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের ছুটিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে।

2026-03-16T14:51:49+00:00
2026-03-16T14:51:49+00:00
শনিবার ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩
শনিবার ৮ আগস্ট ২০২৬
   
ঈদে ১০ দিন বন্ধ ভোমরা বন্দরের আমদানি-রপ্তানি, চলবে যাত্রী পারাপার
সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৬ মার্চ, ২০২৬, ২:৫১ পিএম   (ভিজিট : ২১৩)
X

 পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা ১০ দিনের ছুটিতে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে আমদানি-রপ্তানিসহ সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময় সীমান্ত দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক থাকবে।


ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আবু মুছা জানান, অ্যাসোসিয়েশনের মাসিক সভার সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৭ মার্চ পর্যন্ত সিএন্ডএফ কার্যক্রম চালু থাকবে। রমজান মাসে প্রতিদিন সকাল ৮টা থেকে বিকাল ৩টা ৩০ মিনিট (বাংলাদেশ সময়) পর্যন্ত আমদানি-রপ্তানি কার্যক্রম চলবে।


তিনি আরও বলেন, ১৮ মার্চ থেকে ২৭ মার্চ পর্যন্ত ঈদুল ফিতর উপলক্ষে ভোমরা কাস্টমস হাউসে সিএন্ডএফ কার্যক্রম বন্ধ থাকবে। ফলে এই সময় বন্দর দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোনো পণ্যবাহী ট্রাক চলাচল করবে না। আগামী ২৮ মার্চ থেকে আবার যথারীতি বন্দর কার্যক্রম শুরু হবে।

ভোমরা স্থলবন্দর কর্তৃপক্ষের উপ-পরিচালক মামুন কবির তরফদার বিষয়টি নিশ্চিত করে বলেন, সরকারি ছুটির কারণে এই সময় বাংলাদেশ ও ভারতের মধ্যে পণ্যবাহী ট্রাক চলাচল বন্ধ থাকবে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমও সাময়িকভাবে স্থগিত থাকবে।

তবে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে বলে জানিয়েছেন ভোমরা ইমিগ্রেশন পুলিশের ওসি রাশেদুজ্জামান। তিনি বলেন, নিয়মিত প্রক্রিয়ায় পাসপোর্টধারী যাত্রীরা সীমান্ত অতিক্রম করতে পারবেন।

এদিকে ঈদের সরকারি ছুটির সময় বন্দর ও কাস্টমস হাউসের কিছু প্রশাসনিক কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে বলে জানিয়েছেন কাস্টমস কমিশনার মুশফিকুর রহমান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : bulletinadbd@gmail.com
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy