গোবিন্দগঞ্জে ঝড়ে বাড়িঘরের ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জের ওপর দিয়ে দ্বিতীয় দফায় বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে ৫শতাধিক বাড়ী-ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে এবং বিদ্যুতের

2026-03-17T17:19:23+00:00
2026-03-17T17:19:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
গোবিন্দগঞ্জে ঝড়ে বাড়িঘরের ক্ষয়ক্ষতি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৫:১৯ পিএম   (ভিজিট : ৭৮)
ঝড়ে বাড়ী-ঘর ক্ষতিগ্রস্থ
X

ঝড়ে বাড়ী-ঘর ক্ষতিগ্রস্থ


গাইবান্ধার গোবিন্দগঞ্জের ওপর দিয়ে দ্বিতীয় দফায় বয়ে যাওয়া ঝড় ও শিলা বৃষ্টিতে  ৫শতাধিক বাড়ী-ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে এবং বিদ্যুতের ৯ খুটি উপড়ে পড়েছে । 

এতে উপজেলার পশ্চিম অঞ্চলের ৯টি ইউনিয়নে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে এ ছাড়ার শিলা বৃষ্টি ও বাতাসে উঠতি ফসলেরও ক্ষতি হয়েছে। এর আগে গত রবিবার রাতেও  এই উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া ঝড়ে বাড়ী-ঘরের ব্যাপক সাধন হয়। স্থানীয়রা জানান গত সোমবার রাত ১২ দিকে উপজেলার ওপর দিয়ে বয়ে যাওয়া  আকস্মিক ঘূর্ণিঝড়ে সাপমারা ইউনিয়নের সাহেবগঞ্জ, মেরী, চকরহিমাপুর, খামারপাড়া, মাদারপুর ও দরবস্ত ইউনিয়নের গোশাইপর, রামনাথপুর, দুর্গাপুর সহ বেশ কয়েক গ্রামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে কাঁচা-পাকা ও টিনশেড ঘরবাড়ি ভেঙে পড়ে এবং অনেক ঘরের টিনের চাল উড়ে যায় এছাড়াও অনেক গাছপালা ঘরের উপর ভেঙে পড়েছে। 

শিলাবৃষ্টি কারণে এই এলাকার ৫শতাধিক ঘরবাড়ীর টিনের চালা ফুটো হয়ে গেছে। গোবিন্দগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার সৈয়দা ইয়াসমিন সুলতানা, ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শন করেছেন। ক্ষয়ক্ষতি নিরুপণে চেষ্টা চলছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy