লোহাগড়ায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি

সারাবাংলা

নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রাম থেকে মোটরসাইকেল চুরির দুদিন পর মোটরসাইকেল চোর চক্রের দু'জন সদস্যকে আটক করেছে নড়াইল

2026-03-17T19:22:57+00:00
2026-03-17T19:22:57+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
লোহাগড়ায় মোটরসাইকেল চোর চক্রের ২ সদস্য গ্রেপ্তার
লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৭:২২ পিএম   (ভিজিট : ৫৫)
চোর চক্রের ২ সদস্য আটক
X

চোর চক্রের ২ সদস্য আটক

নড়াইলের লোহাগড়া উপজেলার মাকড়াইল গ্রাম থেকে মোটরসাইকেল চুরির দুদিন পর মোটরসাইকেল চোর চক্রের দু'জন সদস্যকে আটক করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় চুরি যাওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। 

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল খালেক গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে , গত রবিবার (১৫  মার্চ') রাতে লোহাগড়া উপজেলার শালনগর ইউনিয়নের মাকড়াইল গ্রামের মোঃ রাকিবুল মোল্যা (২৪) এর বসতবাড়ির উঠান থেকে একদল অজ্ঞাত চোরের দল তার ব্যবহৃত লাল কালো রংয়ের 'বাজাজ পালসার ১৫০ সিসি'র মোটরসাইকেল তালা ভেঙে চুরি করে নিয়ে যায়। 

মোটরসাইকেল চুরির ঘটনায় ওই রাতেই মোটরসাইকেলের মালিক রাকিবুল মোল্যা বাদী হয়ে লোহাগড়া থানায় একটা মামলা দায়ের করেন।

মামলা দায়েরের পর পরই নড়াইল জেলার পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদারের   নির্দেশনায় মোটরসাইকেল চোর চক্রের সদস্যদের গ্রেপ্তারে মাঠে নামে নড়াইল জেলা গোয়েন্দা শাখা পুলিশ। 

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির মাধ্যমে জেলা গোয়েন্দা শাখার সদস্যরা অভিযান চালিয়ে লোহাগড়ার লাহুড়িয়া ইউনিয়নের পশ্চিমপাড়ার মিল্টন জমাদ্দারের ইটের ভাটার সামনের তিন রাস্তার মোড়ের ওপর থেকে চুরি হওয়া বাজাজ পালসার লাল-কালো রংয়ের মোটরসাইকেল সহ চোর আশিক শেখ ওরফে আকিদুল (২৬) ও মিজানুর রহমানকে (২৭) গ্রেফতার করে। 

গ্রেফতারকৃত আকিদুল লোহাগড়া উপজেলার  ডিগ্রীরচর গ্রামের মৃত ওবাইদুল শেখের ছেলে ও মোঃ মিজানুর রহমান(২৭) একই জেলার লোহাগড়া থানার লাহুড়িয়া তেঁতুলবাড়িয়া গ্রামের মৃত আতিয়ার মোল্যার ছেলে। তাদেরকে দুপুরে  বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy