প্রকাশ: মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২৬, ৮:৩৮ পিএম (ভিজিট : ৮২)

X
সংগৃহীত ছবি
ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যুবরণ করেছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টডিজ বিভাগের শিক্ষার্থী উম্মে হাবিবা রিজু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (১৬ মার্চ) বিকালে বাসার ছাদ থেকে পড়ে গিয়ে তিনি মৃত্যুবরণ করেছেন বলে পারিবারিক সূত্রে জানা গেছে। মেধাবী এ শিক্ষার্থীর অকাল মৃত্যুতে বিশ্ববিদ্যালয় জুড়ে নেমে এসেছে শোকের ছায়া।
২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিজু বিশ্ববিদ্যালয়ের ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগ থেকে স্নাতক সম্পন্ন করেছেন। তার একটি পুত্র ও একটি কন্যা সন্তান রয়েছে। তার স্বামী ডা. মো. রাশিদুল ইসলাম একজন ভেটেরিনারি চিকিৎসক।
ফিল্ম এন্ড মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান ড. জিল্লুর রহমান পল বলেন, আমাদের শিক্ষার্থী রিজুর অকাল মৃত্যুতে আমরা শোকাহত। তার পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছি। মহান আল্লাহ তাকে জান্নাত নসিব করুন।