চৌদ্দগ্রামে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা-এ প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার বিকেলে দোয়া ও ইফতার মাহফিল

2026-03-18T13:51:40+00:00
2026-03-18T13:51:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে প্রয়াত সাংবাদিকদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১:৫১ পিএম   (ভিজিট : ৫৯)
চৌদ্দগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো: নুরুল আমিন
X

চৌদ্দগ্রাম প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মো: নুরুল আমিন

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা-এ প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত কামনায় চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের উদ্যোগে মঙ্গলবার বিকেলে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নূরুল আমিন।

চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সিরাজুল ইসলাম ফরায়েজী সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাহফুজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিমকোর্টের আইনজীবি ব্যারিষ্টার আল মামুন রাসেল, নবান্ন কর্পোরেশনের চেয়ারম্যান দেলোয়ার হোসেন, পৌর জামায়াতের আমীর মাওলানা ইব্রাহিম, মানবাধিকার কর্মী আল আমিন রাসেল, মানবিক চিকিৎসক মঞ্জুর আহমেদ সাকি, এনসিপির যুগ্ম সমন্বয়ক মামুন মজুমদার এবং মিশন হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক সাহাব উদ্দিন। মোনাজাত পরিচালনা করেন সাইয়েদ রাশীদুল হাসান জাহাঙ্গীর।

অনুষ্ঠানের শুরুতে সাধারণ সম্পাদক বেলাল হোসাইন এর পরিচালনায় কোরআন তেলাওয়াত করেন সাংবাদিক আনিছুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সহ-সভাপতি জহিরুল হাসান। এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আকতারুজ্জামান, আবদুল মন্নান, আবু বকর সুজনসহ অনেকে।

অনুষ্ঠানে চৌদ্দগ্রাম প্রেস ক্লাবের প্রয়াত সাংবাদিকদের আত্মার মাগফেরাত, আহত সাংবাদিকদের সুস্থ্যতা কামনা এবং দেশবাসীর কল্যাণের জন্য দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy