ঈদকে ঘিরে কিশোরগঞ্জে ঘরমুখো মানুষের ঢল, কেনাকাটায় ব্যস্ততা

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কিশোরগঞ্জে কর্মস্থল থেকে বাড়ি ফেরার ধুম পড়েছে। পাশাপাশি শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত হয়ে

2026-03-18T14:06:06+00:00
2026-03-18T14:06:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঈদকে ঘিরে কিশোরগঞ্জে ঘরমুখো মানুষের ঢল, কেনাকাটায় ব্যস্ততা
বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ২:০৬ পিএম   (ভিজিট : ৩৭)
X

পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে কিশোরগঞ্জে কর্মস্থল থেকে বাড়ি ফেরার ধুম পড়েছে। পাশাপাশি শেষ মুহূর্তের কেনাকাটায় ব্যস্ত হয়ে উঠেছেন সাধারণ মানুষ।

ঢাকা থেকে বাজিতপুর উপজেলা হয়ে পাটুলী ঘাট দিয়ে অষ্টগ্রাম, ইটনা, মিঠামইন ও কুলিয়ারচর উপজেলাসহ বিভিন্ন হাওরাঞ্চলের মানুষ নৌকা, সড়কপথ ও ফেরির মাধ্যমে ঘোড়াউত্রা নদী পাড় হয়ে নিজ নিজ গন্তব্যে ফিরছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, অন্যান্য বছরের তুলনায় এবারের ঈদযাত্রা কিছুটা স্বস্তিদায়ক। বাস ও ট্রেনের ভাড়া তুলনামূলকভাবে নিয়ন্ত্রণে রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারির কারণে ভাড়া বাড়িয়ে নেওয়ার সুযোগ পাচ্ছে না অসাধু চক্র।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন যাত্রী জানান, ঢাকাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ মোতায়েন থাকায় ছিনতাই বা অজ্ঞান পার্টির তৎপরতা অনেকটাই কমেছে।

এসএম শহিদুল্লাহ, ওসি, বাজিতপুর থানা বলেন, “আগের বছরগুলোর তুলনায় এ বছর ছিনতাই ও মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে পুলিশ। নিরাপত্তা নিশ্চিতে নজরদারি বাড়ানো হয়েছে।”

অন্যদিকে কাজী আরিফ উদ্দিন, ওসি, কুলিয়ারচর থানা জানান, দায়িত্ব নেওয়ার পর গত ১০-১২ দিনে চোলাই মদ, ইয়াবা, গাঁজাসহ বিভিন্ন অপরাধে জড়িতদের গ্রেপ্তার করা হয়েছে।

সবমিলিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় এবারের ঈদযাত্রা তুলনামূলক স্বস্তিদায়ক হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন যাত্রী ও স্থানীয়রা।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy