অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাবাংলা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ইটভাটা সংশ্লিষ্ট মাটিখেকোদের সঙ্ঘবদ্ধ আগ্রাসন রুখে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলা প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ কাজে লাগিয়ে

2026-03-18T16:45:40+00:00
2026-03-18T16:45:40+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
অবৈধ মাটি কাটার বিরুদ্ধে কঠোর অবস্থানে সেনাবাহিনী
সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৪:৪৫ পিএম   (ভিজিট : ১০৩)
X

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ইটভাটা সংশ্লিষ্ট মাটিখেকোদের সঙ্ঘবদ্ধ আগ্রাসন রুখে দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। উপজেলা প্রশাসনের নিষ্ক্রিয়তার সুযোগ কাজে লাগিয়ে কৃষিজমির মাটি লুটের সময় সেনাবাহিনী অভিযান চালিয়ে ১০টি এক্সক্যাভেটর ও ১টি ডাম্প ট্রাক বিকল করে দেন।

বুধবার (১৮ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার সংলগ্ন ঠাকুরদীঘি, তেমুহানী ও পাঠানিপুল এলাকায় অভিযানটি পরিচালনা করা হয়।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, ইটভাটা সংশ্লিষ্ট মাটিখেকোরা রাতের আঁধারে কৃষিজমির মাটি কেটে ইটভাটায় সরবরাহ করছে এমন খবর পেয়ে সেনাবাহিনী একটি টহল টিম তাৎক্ষণিকভাবে অভিযান চালিয়ে ১০টি এক্সক্যাভেটর ও ১টি ডাম্প ট্রাক বিকল করে দেন। তবে সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে মাটিখেকোরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দা মো. আরিফ বলেন, প্রতিদিন রাতের আঁধারে অন্তত শতাধিক এক্সক্যাভেটর ও ডাম্প ট্রাক একযোগে কৃষিজমির মাটি কাটলেও উপজেলা প্রশাসন নিরব দর্শকের ভূমিকা পালন করছে। আমাদের মতো সাধারন মানুষ তাদের এই নিরবতার বিষয়টি কিন্তু ভালোভাবেই উপলব্ধি করতে পারছেন। সেনাবাহিনীর মতো যদি তারাও নিয়মিত অভিযান পরিচালনা করলে অনন্ত কৃষিজমিগুলো রক্ষা পেত।

অভিযান পরিচালনার বিষয়টি নিশ্চিত করে সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর এস এম সাকিবুজ্জামান শামীম পারভেজ বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সার্বক্ষণিক মাঠে আছে। কেউ অপরাধ করে পার পাবে না। অপরাধমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

মাটি কাটার বিরুদ্ধে উপজেলা প্রশাসনের নিষ্ক্রিয়তার বিষয়ে জানতে সম্প্রতি প্রত্যাহার হওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খোন্দকার মাহমুদুল হাসানের ব্যবহৃত সরকারি নম্বরের হোয়াটসঅ্যাপে একাধিকবার কল ও ক্ষুদেবার্তা পাঠিয়েও কোনো ধরনের সদুত্তর পাওয়া যায়নি।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy