চট্টগ্রামে পেট্রোল পাম্পে অনিয়ম, অর্থদণ্ড ৪০ হাজার টাকা

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

চট্টগ্রাম নগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে দুইটি পেট্রোল পাম্পকে মোট ৪০ হাজার টাকা জরিমানা

2026-03-18T18:50:34+00:00
2026-03-18T18:50:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চট্টগ্রামে পেট্রোল পাম্পে অনিয়ম, অর্থদণ্ড ৪০ হাজার টাকা
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ৬:৫০ পিএম   (ভিজিট : ৫৭)
বিএসটিআই এর  পেট্রোল পাম্পে অভিযান
X

বিএসটিআই এর পেট্রোল পাম্পে অভিযান


চট্টগ্রাম নগরীতে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) এর অভিযানে দুইটি পেট্রোল পাম্পকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (১৮ মার্চ) পৃথক দুটি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এসব জরিমানা আদায় করা হয়।

অভিযানে পাঁচলাইশ থানার নাসিরাবাদ এলাকায় অবস্থিত ‘বাদশা মিয়া অ্যান্ড সন্স’ পেট্রোল পাম্পের ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে দেখা যায়, ডিজেল সরবরাহে প্রতি ৫ লিটারে ১২০ মিলিলিটার কম দেওয়া হচ্ছিল। 

এ অপরাধে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ২৯/৪৬ ধারায় প্রতিষ্ঠানটিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুমন মন্ডল অপু।

এদিকে, কাতালগঞ্জ এলাকায় ‘হাজি ইউনুস অ্যান্ড কোং’ পেট্রোল পাম্পের ভেরিফিকেশন সনদ হালনাগাদ না থাকায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর ৩২(৩) ধারা অনুযায়ী অপরাধ আমলে নিয়ে ৪৮ ধারায় তাদের ২০ হাজার টাকা জরিমানা করা হয়। তবে তাদের ডিসপেন্সিং ইউনিটে পরিমাপ সঠিক পাওয়া গেছে। এ অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সুব্রত হালদার।

অভিযানের সময় একই এলাকার ‘খান ব্রাদার্স সিএনজি প্রাইভেট লিমিটেড’-এর পরিমাপ সঠিক এবং প্রয়োজনীয় সব সনদ হালনাগাদ থাকায় প্রতিষ্ঠানটিকে ধন্যবাদ জানানো হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy