জানাজা শেষে সমাজসেবক জাহাঙ্গীর সিকদারের দাফন সম্পন্ন

বাকেরগঞ্জ প্রতিনিধি

সারাবাংলা

পটুয়াখালী ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাকালীন থেকে আমৃত্যু সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক এ্যাডভোকেট আলহাজ্ব জাহাঙ্গীর সিকদার গতকাল রাজধানীর স্কয়ার

2026-03-18T22:03:26+00:00
2026-03-18T22:11:36+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
জানাজা শেষে সমাজসেবক জাহাঙ্গীর সিকদারের দাফন সম্পন্ন
বাকেরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৮ মার্চ, ২০২৬, ১০:০৩ পিএম  আপডেট: ১৮.০৩.২০২৬ ১০:১১ পিএম  (ভিজিট : ৩০৮)
জানাজা শেষে দাফন সম্পন্ন
X

জানাজা শেষে দাফন সম্পন্ন

পটুয়াখালী ডায়াবেটিস সমিতির প্রতিষ্ঠাকালীন থেকে আমৃত্যু সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক এ্যাডভোকেট আলহাজ্ব জাহাঙ্গীর সিকদার গতকাল রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

এ্যাডভোকেট জাহাঙ্গীর সিকদারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় আজকে দুপুর দুইটায় পটুয়াখালী পৌর ঈদগাহ ময়দান।

জাহাঙ্গীর সিকদারের নামাজে জানাজায় নির্ধারিত সময়ের পূর্বেই ঈদগাহ ময়দান কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

মরহুম জাহাঙ্গীর সিকদারের নামাজে জানাজায় অংশ নেন পটুয়াখালী জেলা প্রশাসক, ও জেলা ম্যাজিস্ট্রেট ডঃ শহীদ হোসেন চৌধুরী। পটুয়াখালী জেলা পরিষদের প্রশাসক ও জাতীয়তাবাদী দল বিএনপির জেলা সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী বাবু স্নেহাংসু সরকার কুট্টি, সাধারণ সম্পাদক ও সাবেক পিপি অ্যাডভোকেট মজিবর রহমান টোটন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হুমায়ূন কবিরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পটুয়াখালী ডায়াবেটিস সমিতির কর্মকর্তা কর্মচারীবৃন্দ ও পটুয়াখালী জেলার বিভিন্ন এলাকা থেকে আগত প্রায় দুই সহস্রাধিক মানুষ।

নামাজে জানাজায় অংশ নিয়ে মরহুম বাবার জন্য দোয়া করার অনুরোধ জানান জাহাঙ্গীর সিকদারের একমাত্র পুত্র সিকদার মামুন জাহান অন্তু ও জাহাঙ্গীর সিকদারের ছোট ভাই খায়রুল ইসলাম বাদল সিকদার। 

দুপুর দুইটায় জানাজা শেষে পটুয়াখালী পৌর কবরস্থানে সমাহিত করা হয় সর্বজন শ্রদ্ধেয় এই সমাজ সেবক আলহাজ্ব এ্যাডভোকেট জাহাঙ্গীর সিকদারকে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy