প্রবাসীর স্ত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণের পর ভিডিও ধারণ

গাইবান্ধা প্রতিনিধি

সারাবাংলা

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে ধর্ষণ ও এর ভিডিও ধারণ করেন নাইম হোসেন নামে এক যুবক। পরে ভিডিও

2026-03-19T21:39:15+00:00
2026-03-19T21:39:15+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রবাসীর স্ত্রীকে ফাঁদে ফেলে ধর্ষণের পর ভিডিও ধারণ
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৯:৩৯ পিএম   (ভিজিট : ১৬৩৩)
অভিযুক্ত নাইম হোসেন
X

অভিযুক্ত নাইম হোসেন

গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রবাসীর স্ত্রীকে ফুসলিয়ে ধর্ষণ ও এর ভিডিও ধারণ করেন নাইম হোসেন নামে এক যুবক। পরে ভিডিও দেখিয়ে ব্ল্যাকমেইল করে অর্থ হাতিয়ে নেওয়া ও ফের ধর্ষণ করার  অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) ভোররাতে তাকে উপজেলার বাগদা বাজার থেকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার নাইম হোসেন (৩৩) কাটাবাড়ি ইউনিয়নের লালপুকুর মোল্লাপাড়া গ্রামের আমিনুল ইসলামের ছেলে।

জানা গেছে, বেশ কিছুদিন আগে মোবাইলে প্রবাসীর স্ত্রীর সঙ্গে নাইমের পরিচয় হয়। এর সূত্র ধরে ওই যুবক যৌন সম্পর্ক করার জন্য প্রায় প্রতিদিনই প্রবাসীর স্ত্রীর সঙ্গে দেখা করতে চান। 

একপর্যায়ে গত ৪ মার্চ সন্ধ্যার পর বাড়িতে কেউ না থাকার সুযোগে ওই যুবক প্রবাসীর বাড়িতে গিয়ে হাজির হন। সুযোগ বুঝে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ করে নাইম। এসময় ধর্ষণের ভিডিও মোবাইল ফোনে ধারণও করে রাখেন তিনি।

এরপর থেকে নাইম প্রবাসীর স্ত্রীকে ফোন করে হুমকি দেন, তার সঙ্গে প্রতিদিন শারীরিক সম্পর্ক না করলে এবং তার দাবি অনুযায়ী পাঁচ লাখ টাকা না দিলে ধর্ষণের ভিডিও ফেসবুকে ভাইরাল করে দিবে। 

এভাবে তিনি ব্ল্যাকমেইল করে একাধিকবার ওই গৃহবধূকে ধর্ষণ করতে থাকেন। অশ্লীল ভিডিও তার স্বামীর কাছে  পাঠিয়ে দেবেন বলেও হুমকি দেন। পরে কোনো উপায় না পেয়ে গোবিন্দগঞ্জ থানায় অভিযোগ করেন ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী।

গোবিন্দগঞ্জ থানার ওসি মোজাম্মেল হক জানান, গ্রেফতার নাইম হোসেনকে বৃহস্পতিবার সকালে গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক আবেদনের শুনানি শেষে তাকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই প্রদীপ কুমার বর্মণ জানান, এ ঘটনায় অভিযুক্ত নাইম হোসেনকে আজ বৃহস্পতিবার ভোর রাতে বাগদা বাজার পানের দোকান থেকে গ্রেফতার করা হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy