প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬, ৩:৫৬ পিএম (ভিজিট : ৩২৩)

X
সংগৃহীত ছবি
টাঙ্গাইলের সখীপুর প্রেসক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মার্চ) সখীপুর পৌর শহরের এক রেস্টুরেন্টে ইফতারের আয়োজন করা হয়।
প্রেসক্লাব সভাপতি শাকিল আনোয়ারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সাজ্জাত লতিফের সঞ্চালনায় ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও আবদুল্লাহ আল রনী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আমিন শরীফ সুপন, সখীপুর থানার ওসি হেলাল উদ্দিন পিপিএম, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি নাজিম উদ্দিন মাস্টার, সাবেক সভাপতি খোরশেদ মাস্টার, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ছবুর রেজা, জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক আল-আমিন, পৌর কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবু জাহিদ রিপন, উপজেলা কৃষক শ্রমিক জনতা লীগের যুগ্ম সম্পাদক আশীক জাহাঙ্গীর, মানবিক তুহিন সিদ্দিকী, উপজেলা ছাত্রদলের আহবায়ক একাব্বর হোসেন প্রমুখ।
এছাড়াও কবি, সাংবাদিক, সাহিত্যিক, আইনজীবী, বুদ্ধিজীবিসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ইফতারপূর্ব দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।