পার্বতীপুরে দুস্থ ও অসহায়দের মাঝে রক্তযোদ্ধা'র ঈদ উপহার বিতরণ

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুর জেলার পার্বতীপুরের মানবিক ও সামাজিক সংগঠন রক্তযোদ্ধা পার্বতীপুর সমাজকল্যাণ সংগঠন এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে

2026-03-20T11:23:27+00:00
2026-03-20T11:23:27+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পার্বতীপুরে দুস্থ ও অসহায়দের মাঝে রক্তযোদ্ধা'র ঈদ উপহার বিতরণ
পাশে থাকবেন এ জেড এম রেজওয়ানুল হক
পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২০ মার্চ, ২০২৬, ১১:২৩ এএম   (ভিজিট : ৬৪৭)
দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
X

দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ


দিনাজপুর জেলার পার্বতীপুরের মানবিক ও সামাজিক সংগঠন রক্তযোদ্ধা পার্বতীপুর সমাজকল্যাণ সংগঠন এর উদ্যোগে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। 

বৃহস্পতিবার  বিকেলে পার্বতীপুর উপজেলা শহরের গুলপাড়া এলাকায় সংগঠনের নিজস্ব কার্যালয়ে উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ​

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব এ জেড এম রেজওয়ানুল হক এমপি।  প্রধান অতিথির বক্তব্যে তিনি সংগঠনের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন এবং আগামীতে এই সংগঠনের সকল ভালো কাজের সাথে ব্যক্তিগতভাবে শরিক হওয়ার দৃঢ় প্রতিশ্রুতি ব্যক্ত করেন। ​সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক ও সভাপতি এরফান খান লাল এর সভাপতিত্বে অনুষ্ঠিত ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ​মনিহারী পট্টি ব্যবসায়ী সমিতির সভাপতি আশরাফুল আলম সরকার,বিশিষ্ট ধান ব্যবসায়ী আশরাফুল হক ও ইঞ্জিনিয়ার এ জেড এম আরিফুল হক রিয়েল।

পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন,সংগঠনের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম রিমন।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy