আবুল হোসেন খানের আয়োজনে ঈদ পুনর্মিলনী

বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি

সারাবাংলা

২২ মার্চ রবিবার দুপুর ২ টায় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের বাকেরগঞ্জ পৌরসভার বাসভবনে ঈদ পুনর্মিলনী

2026-03-22T19:06:34+00:00
2026-03-22T19:06:34+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আবুল হোসেন খানের আয়োজনে ঈদ পুনর্মিলনী
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ২২ মার্চ, ২০২৬, ৭:০৬ পিএম   (ভিজিট : ২৪৮)
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বক্তব্য দিচ্ছেন
X

সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান বক্তব্য দিচ্ছেন


২২ মার্চ রবিবার দুপুর ২ টায় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খানের বাকেরগঞ্জ পৌরসভার বাসভবনে ঈদ পুনর্মিলনী -২০২৬ ও প্রীতি ভোজের আয়োজন করা হয়। অনুষ্ঠানে দলীয় নেতা কর্মী ছাড়াও প্রায় দুই সহস্রাধিক লোকের উপস্থিতি ঘটে।
 
অনুষ্ঠানে উপস্থিত নেতা কর্মীদের উদ্দেশ্য আবুল হোসেন খান বলেন, বিএনপি একটি জন নন্দিত দল, এদলের প্রতি জনগণের ভালোবাসা রয়েছে।কেউ নিজের ব্যক্তিগত স্বার্থ হাসিলের জন্য দলকে কলংকিত করবেন না, দল করতে হলে দায়িত্ববোধ থাকতে হবে।


তিনি নেতা কর্মীদের উদ্দেশ্য হুশিয়ারি উচ্চারণ করে বলেন,যারা দলের সাইনবোর্ড লাগিয়ে অন্য দলের জন্য কাজ করেছেন তাদের চিহ্নিত করা হবে। ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপির নেতাদের উদ্দেশ্যে সংসদ সদস্য আবুল হোসেন খান বলেন, সিনিয়র নেতাদের সাথে সমন্বয় করে চলতে না পারলে আল্লাহর ওয়াস্তে দল থেকে অব্যাহতি নিয়ে চলে যান।


তিনি বলেন, সফল নেতা হতে হলে অবশ্যই জনগণের সাথে সুসম্পর্ক থাকতে হবে,আচার আচরণ ভালো করতে হবে ।নিজে নিজে নেতা ভাবলে চলবে না। প্রয়োজনে নতুনদের নিয়ে কমিটি গঠন করা হবে, কেননা বিএনপির প্রতি সাধারণ মানুষের গভীর ভালোবাসা রয়েছে। দলের প্রত্যেক নেতা, কর্মীর আলাদা আলাদা দায়িত্ব ও কাজ রয়েছে, যারা দায়িত্ব নিয়া দলীয় কাজ করতে ব্যর্থ হবেন তারা নিজে নিজে অব্যাহতি নিয়া চলে যান। দলের নির্দেশ না মেনে চলতে পারলে দয়া দলকে ক্ষতিগ্রস্ত করবেন না। বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন খান আরো বলেন আমরা এই উপমহাদেশের অন্যতম জনপ্রিয় রাজনৈতিক দলের কর্মী, আমাদের নেতা মাননীয় প্রধানমন্ত্রী ও জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান, দেশ নায়ক তারেক রহমানের সুশৃঙ্খল নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে আগামী প্রজন্মের বাসযোগ্য সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত সুখী সমৃদ্ধ আগামীর বাংলাদেশ বিনির্মাণে কাজ করতে চাই, । যারা দলের নির্দেশনা না মেনে দলীয় শৃঙ্খলা ভঙ্গ করবে তারা আমাদের অন্তর্ভুক্ত নয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক এবং সাবেক ভাইস চেয়ারম্যান হারুন অর রশিদ জোমাদ্দার, সদস্য সচিব কামরুজ্জামান মিজান মিয়া, পৌর বিএনপির সভাপতি মোঃ নাসির উদ্দিন জোমাদ্দার, সাধারণ সম্পাদক মোঃ সাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির এক নম্বর সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী,বিএনপি নেতা মিজানুর রহমান চুন্নু মিয়া, নাসির উদ্দিন হাওলাদার, রুহুল আমিন জোমাদ্দার, অহিদুল ইসলাম স্বপন সিকদার, উপজেলা যুবদলের সভাপতি এনায়েত হোসেন খান বিপু,কবাই বিএনপির সভাপতি মোঃ কামরুল হাসান রুবেল, ভরপাশা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম সিকদার, বিএনপি নেতা এইচ এম সোহাগ, প্রমুখ। ঈদ পুনর্মিলনী সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ও দেশ জাতি ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy