চৌদ্দগ্রামে প্রতিবন্ধীকে জামায়াতের হুইলচেয়ার প্রদান

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

সারাবাংলা

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার

2026-03-23T13:56:43+00:00
2026-03-23T13:56:43+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
চৌদ্দগ্রামে প্রতিবন্ধীকে জামায়াতের হুইলচেয়ার প্রদান
চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ১:৫৬ পিএম   (ভিজিট : ২১৩)
শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান
X

শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক শারীরিক প্রতিবন্ধী ব্যক্তিকে হুইলচেয়ার প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সোমবার (২৩ মার্চ) সকালে উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের বাংপাই গ্রামে এ হুইলচেয়ার বিতরণ করা হয়।

স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব মুজিবুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় ইউনিয়ন যুব বিভাগের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম, ইঞ্জিনিয়ার কাজী মো. শাহিন, জাহাঙ্গীর আলম, ফখরুল আলম টিপু, ইমাম হোসেন, জসিম উদ্দিন, নাহিদ, শুভ, রাফিসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা রাখবে।

সভাপতির বক্তব্যে মুজিবুর রহমান বলেন, “মানবসেবাই আমাদের মূল লক্ষ্য। সমাজের অবহেলিত ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনমান উন্নয়নে আমরা কাজ করে যাচ্ছি এবং ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”

ইউনিয়ন যুব বিভাগের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম বলেন, “প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সহায়ক উপকরণ প্রদান তাদের চলাফেরা সহজ করার পাশাপাশি আত্মবিশ্বাস বাড়ায়। সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক কাজে এগিয়ে আসা উচিত।”

স্থানীয়রা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy