প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৩:১৪ পিএম (ভিজিট : ১১৮)

X
সংগৃহীত ছবি
নেত্রকোণার পূর্বধলায় গতকাল রবিবার বিকেলে ঈদ উল ফিতর উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী পূর্বধলা উপজেলা শাখার উদ্যোগে ঈদ পুণর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
উপজেলার রৌশনারা রোডের দলীয় কার্যালয়ে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১৬১ নেত্রকোণা ৫ আসনের সংসদ সদস্য মাছুম মোস্তফা। বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর মাও: ছাদেক আহমদ হারিছ।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা জামায়াতের আমির মাহফুজুল হক খান। উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী আবু হুজাইফার সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মো: জয়নাল আবেদীন, বাংলাদেশ অডিট এন্ড একাউন্টস কর্মকর্তা পরিষদের সাধারন সম্পাদক মো: মফিজ উদ্দিন খান, পূর্বধলা প্রেসক্লাবের সভাপতি মো: জায়েজুল ইসলাম, উপজেলা ছাত্র শিবিরের সভাপতি শাহাদত হোসেন প্রমুখ। এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং দেশের বিভিন্ন স্থানে কর্মরত পেশাজীবি লোকজন ও সুধীবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য মাছুম মোস্তফা উপস্থিত সবাইকে ঈদ-উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন, পূর্বধলা উপজেলার উন্নয়নে নানামুখী পরিকল্পনা রয়েছে সেগুলি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এছাড়া প্রতিটি ইউনিয়নে কার্যালয়ে বসে স্থানীয় নেতাকর্মীদের নিয়ে এলাকার সমস্যাগুলির কথা শোনব এবং সেগুলি সমাধানের জন্য কাজ করে যাব। তিনি আরও বলেন, দুর্ণিতীমুক্ত চাঁদাবাজমুক্ত এলাকা গড়তে সবাইকে সোচ্চার থাকতে হবে এবং দলের সাংগঠনিক কাঠামো মজবুত করতে সবাইকে কাজ করে যেতে হবে।