বিয়ের আসরে বরকে ‘৫ লিটার অকটেন’ উপহার

ঠাকুরগাঁও প্রতিনিধি

সারাবাংলা

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশে জ্বালানি তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। অধিকাংশ জেলার

2026-03-23T18:54:31+00:00
2026-03-23T18:54:31+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
বিয়ের আসরে বরকে ‘৫ লিটার অকটেন’ উপহার
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ মার্চ, ২০২৬, ৬:৫৪ পিএম   (ভিজিট : ১৬৩)
বরকে অকটেন উপহার
X

বরকে অকটেন উপহার

ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে টানা দুই সপ্তাহের বেশি সময় ধরে দেশে জ্বালানি তেলের সরবরাহে চাপ তৈরি হয়েছে। অধিকাংশ জেলার মতোই ঠাকুরগাঁওয়ের অধিকাংশ ফিলিং স্টেশনে মিলছে না তেল। 

স্থানীয় পাম্পে সীমিত পরিমাণে জ্বালানি পাওয়া গেলেও সড়কজুড়ে দেখা গেছে লম্বা লাইন। ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে চালকদের। এমন বাস্তবতায় ঠাকুরগাঁওয়ের এক বিয়ের অনুষ্ঠানে দেখা গেল ভিন্নধর্মী এক চিত্র।

ঠাকুরগাঁও সদর উপজেলার বেগুনবাড়ি ইউনিয়নের রাজাপুকুরে এক বিয়ের অনুষ্ঠানে বরকে উপহার হিসেবে দেওয়া হয়েছে ৫ লিটার অকটেন। যা উপস্থিত অতিথিদের মধ্যে সৃষ্টি করে হাস্যরস ও কৌতূহল। অনেকেই এটিকে সময়োপযোগী ও বাস্তবধর্মী উপহার হিসেবে উল্লেখ করেছেন।

ব্যতিক্রমী (অকটেন) উপহার দেওয়া ব্যবসায়ী জহিরুল ইসলাম বলেন, পেট্রোল-অকটেন পেতে ভোগান্তি চরমে৷ ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও জ্বালানি তেল মিলছে না৷ মানুষ দৈনন্দিন কাজগুলো করতে পারছেন না৷ এমন সময়ে বর-কনে যাতে স্বস্তি আর স্বাচ্ছন্দে যাতায়াত করতে পারেন সেজন্য অকটেন উপহার দেওয়া হয়েছে৷ এটি সংকটের প্রতীকও বটে৷

এ বিষয়ে বর রাতুল হাসান সাফি বলেন, বিয়েতে এটি খুবই ব্যতিক্রমী উপহার৷ অকটেন হলেও এটি সংকটময় মুহূর্তে কাজে লাগবে৷ যারা দিলেন তাদের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাচ্ছি।

অনুষ্ঠানে উপস্থিত এক অতিথি বলেন, এখনকার সময়ে জ্বালানি তেলই সবচেয়ে দামি ও প্রয়োজনীয় জিনিস। তাই এমন উপহার সত্যিই ব্যতিক্রমী। 

বরের এক বন্ধু বলেন, এটা যেমন মজার, তেমনি বর্তমান পরিস্থিতির একটি প্রতিফলনও বটে। এই ঘটনা শুধু হাসির খোরাক নয়, বরং চলমান জ্বালানি সংকটের চিত্রও তুলে ধরে। যেখানে নিত্যপ্রয়োজনীয় এই পণ্যটি এখন মানুষের কাছে প্রায় ‘সোনার হরিণে’ পরিণত হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy