প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১২:৩১ পিএম (ভিজিট : ৪৮)

X
প্রতীকী ছবি
রাজবাড়ীর গোয়ালন্দে ধানক্ষেত থেকে রবি নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দৌলতদিয়া ইউনিয়ন-এর ৩ নম্বর ওয়ার্ডের নতুনপাড়া এলাকার একটি ধানক্ষেত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত রবি দৌলতদিয়া যৌনপল্লীর বাসিন্দা সেন্টুর ছেলে বলে জানা গেছে। স্থানীয়দের ধারণা, সোমবার (২৩ মার্চ) দিবাগত রাতের কোনো এক সময় ধানক্ষেতে পানি দেওয়ার মোটরের বৈদ্যুতিক তার চুরি করতে গিয়ে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন।
গোয়ালন্দ ঘাট থানা-এর অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে এটি বিদ্যুৎস্পৃষ্টে দুর্ঘটনা বলে ধারণা করা হলেও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।