পাবনার সুজানগরে দুগ্রুপের সংঘর্ষে গৃহবধু নিহতের ঘটনায় ১২ জন আটক

স্টাফ রিপোর্টার

সারাবাংলা

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষ ও গুলিতে এক গৃহবধূ নিহত ও উভয়পক্ষের

2026-03-24T12:55:31+00:00
2026-03-24T13:00:05+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
পাবনার সুজানগরে দুগ্রুপের সংঘর্ষে গৃহবধু নিহতের ঘটনায় ১২ জন আটক
স্টাফ রিপোর্টার
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১২:৫৫ পিএম   (ভিজিট : ৬২)
পাবনার সুজানগরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে গৃহবধু নিহতের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ১২ জনকে আটক করেছে
X

পাবনার সুজানগরে বিএনপির দুগ্রুপের সংঘর্ষে গৃহবধু নিহতের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ১২ জনকে আটক করেছে

পাবনার সুজানগরে আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি সমর্থিত দুই পক্ষের সংঘর্ষ ও গুলিতে এক গৃহবধূ নিহত ও উভয়পক্ষের কমপক্ষে ১০ জন আহতের ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে সন্দেহভাজন ১২ জনকে আটক করেছে। 

সোমবার (২৩ মার্চ) সকালে জেলার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় চায়না খাতুন নামের এক গৃহবধু নিহত হয়। ঘটনার পর থেকে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ১২ জনকে আটক করে। 

সুজানগর সার্কেলের সহকারী পুলিশ সুপার সাদিক আহমেদ জানান, নিহত গৃহবধূ চায়না খাতুনের স্বজনদের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশ অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত সন্দেহে জিজ্ঞেসাবাদের জন্য ১২ জনকে আটক করা হয়েছে। 

উল্লেখ্য, এলাকার আধিপত্য বিস্তার নিয়ে হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি রাফিউল ইসলাম রাজা গ্রুপের সাথে মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের বিএনপি সমর্থক ইসলাম প্রামাণিক গ্রুপের সাথে বিরোধ চলছিল। গেল রোববার দিবাগত রাতে দুই পক্ষের ছেলেদের মধ্যে মারামারি হয়। এ নিয়ে গতকাল রাত থেকেই দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলছিল। সোমবার সকালে ইসলাম প্রামানিক গ্রুপের লোকজন লাঠি সোটা নিয়ে এলাকায় জড়ো হচ্ছিল। এমন সময় রাজা গ্রুপের লোকজন লাঠি সোটা অস্ত্রশস্ত্র নিয়ে তাদের উপরে হামলা চালিয়ে গুলিবর্ষণ ও বাড়ি ভাঙচুর করে। গুলিতে গৃহবধূ চায়না খাতুন ঘটনাস্থলেই মারা যায়। এছাড়া গুরুতর আহত ১০ জনকে উদ্ধার করে সুজানগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এ ঘটনার পর থেকে ওই এলাকায় বাড়তি নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা অব্যাহত আছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy