রাজবাড়ীতে তেল নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ

রাজবাড়ী প্রতিবেদক

সারাবাংলা

রাজবাড়ীর কালুখালী উপজেলায় জ্বালানি তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন

2026-03-24T13:05:13+00:00
2026-03-24T13:05:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
রাজবাড়ীতে তেল নেয়াকে কেন্দ্র করে সংঘর্ষ
রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১:০৫ পিএম   (ভিজিট : ৪৭)
রাজবাড়ীর কালুখালী উপজেলায় জ্বালানি তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
X

রাজবাড়ীর কালুখালী উপজেলায় জ্বালানি তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

রাজবাড়ীর কালুখালী উপজেলায় জ্বালানি তেল নেওয়ার সিরিয়ালকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন আহত হয়েছেন।

সোমবার (২৩ মার্চ) রাত সাড়ে ৯ টার দিকে কালুখালী উপজেলার মোহনপুর এলাকার শেখ ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, জ্বালানি তেলের সংকটের কারণে ওই রাতে ফিলিং স্টেশনে মোটরসাইকেলের দীর্ঘ সারি তৈরি হয়। এ সময় কয়েকজন সিরিয়াল ভেঙে আগে তেল নেওয়ার চেষ্টা করলে অপেক্ষমাণ অন্যদের সঙ্গে কথা-কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। এতে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে তেল সরবরাহ কার্যক্রম বন্ধ হয়ে যায়।

কালুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন জানান, তেলের লাইনে দাঁড়ানোকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় এক যুবক তার হাতে থাকা চাবির রিং দিয়ে আরেকজনকে আঘাত করলে তার মাথায় সামান্য রক্তপাত হয়। পরে আহত ব্যক্তিকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়।

তিনি আরও জানান, ঘটনায় জড়িতদের মধ্যে একটি পক্ষ পাম্প মালিকের আত্মীয়। পরবর্তীতে পাম্প কর্তৃপক্ষের হস্তক্ষেপে উভয় পক্ষের পরিবার ঘটনাস্থলে এসে বিষয়টি মীমাংসা করে। এ ঘটনায় কেউ থানায় কোনো অভিযোগ দায়ের করেনি।।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy