প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ১:০৮ পিএম (ভিজিট : ৭৮)

X
রুপক ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জালানি তেল নিতে গেলে স্থানীয় কয়েক যুবক এবং ফিলিং স্টেশনের কর্মচারীরা আব্দুল ওহাব বুলবুল নামের এক ব্যক্তিকে গণপিটুনি দেয়
মেহেরপুরের গাংনী উপজেলার গোপালনগর গ্রামে অবস্থিত রুপক ফিলিং স্টেশনে আব্দুল ওহাব বুলবুল নামের এক ব্যক্তিকে গণপিটুনি দেওয়া হয়েছে। মোটরসাইকেলের জালানি তেল নেওয়ার সময় ফিলিং স্টেশনের কর্মচারী ও স্থানীয়রা মিলে তাকে মারধর করেন।
আব্দুল ওহাব বুলবুল গাংনী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। আহত অবস্থায় আব্দুল ওহাব বুলবুলকে স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
স্থানীয় সুত্রে জানা গেছে, আব্দুল ওহাব বুলবুল মঙ্গলবার (২৪ মার্চ ) দুপুরে রুপক ফিলিং স্টেশনে মোটরসাইকেলে জালানি তেল নিতে যান। এসময় স্থানীয় কয়েক যুবক এবং ফিলিং স্টেশনের কর্মচারীদের সাথে তার বাকবিতণ্ডা বাধে। এক পর্যায়ে তারা আব্দুল ওহাব বুলবুলকে গণপিটুনি দেয়। বেশ কিছু সময় ধরে তারা কিলঘুষি মারতে থাকেন বুলবুলকে।
এব্যাপারে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) উত্তম কুমার দাস জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের একটি টিম সেখানে পাঠানো হয়েছে।