পবিত্র ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে গাজীপুরের বাঁশবাড়ী বাজারে এক বর্ণাঢ্য বাউল গানের আয়োজন অনুষ্ঠিত হয়েছে। এতে স্থানীয়দের ব্যাপক অংশগ্রহণে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাজীপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ রাসেল আহমেদ নীল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন বকুল।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার মইনুল আলম মালেক, ম্যানেজিং ডিরেক্টর, এন্ডো কেয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাঁশবাড়ী বাজারের সদস্য সচিব মোঃ আরমান আলী।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সারওয়ার আউয়াল, আবু হানিফ, মান্নান মাস্টার, আবুল হাসান, আলম সরদার, সেলিম ফকির, কায়সার হামিদ, ইসরাফিল, জহিরুল, শফিকুল ইসলাম ও রফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ আয়োজনের পৃষ্ঠপোষকতায় ছিলেন ১ নং ওয়ার্ড শ্রমিক দলের সাবেক সভাপতি মোঃ মাহাবুল আলম। বাউল গানের সুরে মুখর হয়ে ওঠে পুরো এলাকা এবং ঈদের আনন্দে মেতে ওঠেন স্থানীয়রা