আড়াইহাজারে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত, আহত ২

আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

নারায়ণগঞ্জেরআড়াইহাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ইয়াকুব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত

2026-03-24T14:41:40+00:00
2026-03-24T14:45:51+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আড়াইহাজারে মোটরসাইকেল দূর্ঘটনায় যুবক নিহত, আহত ২
আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ২:৪১ পিএম  আপডেট: ২৪.০৩.২০২৬ ২:৪৫ পিএম  (ভিজিট : ১১২)
ফাইল ছবি
X

ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক দুর্ঘটনায় ইয়াকুব (৩২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুজন আহত হয়েছেন।

শনিবার (ঈদের দিন) রাত ১১টার দিকে রামচন্দ্রদী-গোপালদী সড়কের দাইরাদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ইয়াকুব রামচন্দ্রদী গ্রামের খালেক ভুঁইয়ার ছেলে এবং গোপালদী পৌরসভার বাসিন্দা। আহতরা হলেন পারভেজ ও সুমন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইয়াকুব মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে দেয়ালে ধাক্কা লাগে। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

আড়াইহাজার থানার ওসি (তদন্ত) রিপন কুমার জানান, এ ঘটনায় কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy