প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৩:১৮ পিএম (ভিজিট : ৭৫)

X
কুমিল্লার মনোহরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিপুলাসার ফাজিল মাদরাসায় শতবর্ষ পূর্তি উৎসব পালিত
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে কুমিল্লার মনোহরগঞ্জের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান বিপুলাসার ফাজিল মাদরাসায় শতবর্ষ পূর্তি উৎসব পালিত হয়েছে।
সোমবার (২৩ মার্চ) প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে মাদরাসা ক্যাম্পাসে এ শতবর্ষ পূর্তি উদযাপনের আয়োজন করা হয়। অনুষ্ঠান উপলক্ষে মাদরাসা ক্যাম্পাসে নবীন-প্রবীনের মিলনমেলা বসে, আনন্দ আড্ডায় ক্যাম্পাস উৎসবমুখর হয়ে উঠে।
এ উপলক্ষে মাদরাসা ক্যাম্পাসে আয়োজিত এক আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিপুলাসার ফাজিল মাদরাসা গভর্ণিং বডির সভাপতি ইঞ্জিনিয়ার মতিউর রহমান।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য মোঃ আবুল কালাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লা জেলা দক্ষিন জামায়াতে ইসলামীর সেক্রেটারি অধ্যাপক ড. সৈয়দ এ কে এম সরওয়ার উদ্দিন সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির যুগ্ম মহাসচিব অধ্যাপক সরোয়ার জাহান ভূঁইয়া দোলন, বিপুলাসার ইউপির সাবেক চেয়ারম্যান মোঃ শরীফ হোসেন, মাদরাসার অধ্যক্ষ আজিজুর রহমান ফারুকী, সাবেক অধ্যক্ষ একেএম মহিউদ্দিনসহ প্রাক্তন শিক্ষার্থীরা।