ছুটি শেষেও চট্টগ্রামে কাটেনি ঈদের আমেজ

চট্টগ্রাম ব্যুরো

সারাবাংলা

ঈদ, শব-ই কদর, সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) অফিস-আদালত কার্যক্রম শুরু হয়েছে।

2026-03-24T15:25:44+00:00
2026-03-24T15:25:44+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ছুটি শেষেও চট্টগ্রামে কাটেনি ঈদের আমেজ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৩:২৫ পিএম   (ভিজিট : ৫২)
ছুটি শেষেও চট্টগ্রামে কাটেনি ঈদের আমেজ
X

ছুটি শেষেও চট্টগ্রামে কাটেনি ঈদের আমেজ

ঈদ, শব-ই কদর, সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার (২৪ মার্চ) অফিস-আদালত কার্যক্রম শুরু হয়েছে। দীর্ঘ বিরতির পর প্রথম কর্মদিবসে অফিসপাড়ায় ব্যস্ততা কিছুটা কম থাকলেও এখনো কাটেনি ঈদের আমেজ। সহকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময়ে সরব ছিল পরিবেশ।

এছাড়া বেসরকারি অফিসের (ব্যক্তি মালিকানাধীন অফিস, শিল্পকারখানা) অধিকাংশ বন্ধ থাকায় এখনো ব্যস্ত শহরের সেই চিরচেনা রূপে ফেরেনি চট্টগ্রাম নগর।

এদিকে মঙ্গলবার অফিস-আদালত খুললেও শতভাগ উপস্থিতি ছিল না। দূর-দূরান্ত থেকে অফিসে আসতে পারেননি অধিকাংশ কর্মকর্তা-কর্মচারী। অনেকে ছুটি নিয়ে এখনো রয়ে গেছেন গ্রামের বাড়িতে। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস আর দুই দিনের সাপ্তাহিক ছুটি থাকায় (শুক্রবার ও শনিবার) আগামী সপ্তাহের প্রথম কর্মদিবস (রবিবার) থেকে নগরবাসী ফের কর্মব্যস্ত জীবনে ফিরতে পারেন বলে সংশ্লিষ্টরা জানান।

সরেজমিন চট্টগ্রাম নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে যানবাহন চলাচল কম। অধিকাংশ দোকানপাট এখনো বন্ধ। অন্যান্য সময়ে সপ্তাহের এ দিনটা থাকে ভীষণ কর্মমুখর। কিন্তু ঈদের ছুটি শেষেও পথঘাট এখনো ফাঁকা। নেই যাত্রীদের বাসে উঠার তাড়া। হাতেগোনা যানবাহনের দেখা মিলছে নগরের প্রধান প্রধান সড়কগুলোতে। তাই বাড়তি ভাড়াও গুণতে হচ্ছে যাত্রীদের।

তবে ঈদের ছুটির পর প্রথম কর্মদিবসে সরকারি অফিসের কার্যক্রম চলছে স্বাভাবিকভাবে। ব্যাংক-বীমাসহ বিভিন্ন সরকারি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা, আদালতে আইনজীবীরা পরস্পরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করে সময় কাটান।

বেসরকারি ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা আতিক কবির বলেন, ‘আজকে থেকে অফিস-আদালত খুললেও রাস্তাঘাটে মানুষজন তেমন নেই। বেশিরভাগ সড়ক ফাঁকা। গাড়ি চলাচলও কম। বৃহস্পতিবার স্বাধীনতা দিবস। এরপর আবারও সাপ্তাহিক ছুটি। একেবারে আগামী সপ্তাহ থেকে আগের মতো ব্যস্ততা শুরু হবে। ব্যাংকে গ্রাহকও তেমন একটা নেই।’

রাষ্ট্রীয় মালিকানাধীন এক ব্যাংক কর্মকর্তা বলেন, ‘ঈদের পর আজ প্রথম অফিস খুলেছে। প্রায় সবাই অফিসে এসেছেন। ঈদের ছুটি শেষে গ্রাহকও আসছেন। একেবারে যে টিলেতালা অফিস চলছে তা বলা যাবে না।’

চট্টগ্রাম সিটি করপোরেশনে এক কর্মকর্তা জানান, ‘ঈদের ছুটি শেষে প্রথম কর্পোরেশনের প্রায় সকল কর্মকর্তা উপস্থিত ছিলেন। কর্মচারী-শ্রমিকদের উপস্থিতিও খুব একটা কম না। এরমধ্যে কেউ কেউ ছুটি নিয়ে গ্রামে গেছেন। তবে আমাদের প্রায় কর্মকর্তা-কর্মচারী ছুটির পর অফিস করছেন।’

অন্যদিকে, ঈদ উপলক্ষে যানবাহন কম থাকায় রিকশা ও সিএনজি অটোরিকশাচালকরা ভাড়া আদায় করছেন কয়েক গুণ বেশি। সেইসাথে নগরের বেশির ভাগ এলাকার দোকানপাট ও মার্কেট বন্ধ রয়েছে। তবে যেসব এলাকায় হালকা দোকানপাট খোলা আছে তাতেও খুব একটা মানুষের ভিড় দেখা যায়নি। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy