প্রথম সপ্তাহে ৫০০ কোটি রুপি ছাড়াবে! ‘ধুরন্ধর ২’

বিনোদন ডেস্ক

বিনোদন

বলিউডের নতুন ব্লকবাস্টার ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ সিনেমা রণবীর সিংয়ের অভিনয়ে ভারতীয় বক্স অফিসে রেকর্ড গড়েছে। প্রথম চার

2026-03-24T20:58:59+00:00
2026-03-24T20:58:59+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
প্রথম সপ্তাহে ৫০০ কোটি রুপি ছাড়াবে! ‘ধুরন্ধর ২’
বিনোদন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৮:৫৮ পিএম   (ভিজিট : ৪৬)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


বলিউডের নতুন ব্লকবাস্টার ‘ধুরন্ধর ২: দ্য রিভেঞ্জ’ সিনেমা রণবীর সিংয়ের অভিনয়ে ভারতীয় বক্স অফিসে রেকর্ড গড়েছে। প্রথম চার দিনের হিসাব অনুযায়ী সিনেমাটি নেট আয় করেছে মোট ৩৮৩ কোটি রুপি।

ছবিটি শনিবার ঈদের ছুটির দিনে ৯৬ কোটি রুপি এবং রবিবার একক দিনে ১০১ কোটি রুপি নেট আয় করে। এটি হলো প্রথম হিন্দি সিনেমা যা একদিনে ১০০ কোটি রুপি নেট ছাড়াতে সক্ষম হয়েছে। বলিউডে ছবিটি নতুন এক ইতিহাসে জায়গা করে নিলো। এদিকে চার দিনের মোট আয় আগের সর্বোচ্চ রেকর্ড ‘জাওয়ান’ (হিন্দি) এর ২৪৭ কোটি রুপির তুলনায় প্রায় ১৫০ কোটি রুপি বেশি।

সিনেমার দক্ষিণ ভারতে ডাব করা সংস্করণও শনিবার থেকে দুই দিনে প্রায় ১৫ কোটি রুপি আয় করেছে। সব সংস্করণ মিলিয়ে মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৩৯৮ কোটি রুপি।

জানা গেছে, রোববার সর্বোচ্চ বৃদ্ধি দেখা গেছে গুজরাটে। সেখানে আয় ছিল প্রায় ১২ কোটি রুপি। এটি আগের দিনের তুলনায় প্রায় ১৫ শতাংশ বৃদ্ধি। মধ্য ভারতেও ১০ শতাংশ বৃদ্ধি হয়েছে রোববারের আয়। অন্যান্য হিন্দি অঞ্চল যেমন রাজস্থান, পূর্ব পঞ্জাব, বিহার ও পশ্চিমবঙ্গেও আয় বৃদ্ধি পেয়েছে। মুম্বাইও সামান্য আয় বৃদ্ধি পেয়েছে সিনেমাটির। দিল্লি-উত্তর প্রদেশ এবং দক্ষিণ ভারতীয় সার্কিট স্থিতিশীল ছিল।

ছবির ব্যবসা সপ্তাহের মধ্যে আরও ভালো থাকার সম্ভাবনা রয়েছে। সোমবারের অগ্রিম বিক্রির হিসাব অনুযায়ী আয় প্রায় ৪৫ কোটি রুপি নেট হবে। এটি বাড়তে পারে ৫০ কোটি রুপি পর্যন্ত। এটি সিনেমার প্রথম সপ্তাহে ৫০০ কোটি রুপি ছাড়ানোর সম্ভাবনা তৈরি করছে।

ধারণা করা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহে ছবিটি ১০০০ কোটি রুপি আয় ঘরে তুলবে। 


‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ হিন্দি সংস্করণে ভারতীয় বক্স অফিসে আয় করেছে প্রিভিউ থেকে ৩৯.৫০ কোটি রুপি, বৃহস্পতিবার ৭৫.০০ কোটি রুপি, শুক্রবার ৭১.৫০ কোটি রুপি, শনিবার ৯৬.০০ কোটি রুপি, রোববার ১০১.০০ কোটি রুপি। সব মিলিয়ে মোট আয় ৩৮৩ কোটি রুপি।





Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy