দ্বিতীয়বারের মতো বাভাসি’র বিচারক শামীম জামান

অনলাইন ডেস্ক

বিনোদন

পর্দা নামলো ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৬’ এর ১০ম চলচ্চিত্র উৎসবের। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায়

2026-08-08T15:49:29+00:00
2026-08-08T15:49:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
দ্বিতীয়বারের মতো বাভাসি’র বিচারক শামীম জামান
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৩:৪৯ পিএম   (ভিজিট : ১১)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


পর্দা নামলো ‘আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র উৎসব-২০২৬’ এর ১০ম চলচ্চিত্র উৎসবের। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে বৃহস্পতিবার (৬ আগস্ট) সন্ধ্যায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত বাভাসি’র অনুষ্ঠানে দ্বিতীয়বারের মতো বিচারক হলেন মেধাবী অভিনেতা ও পরিচালক শামীম জামান। 

এছাড়াও বাভাসি চলচ্চিত্র উৎসবের জুরি বোর্ডে বিচারক হিসেবে দায়িত্বপালন করেন অভিনেতা মোশাররফ করিম, পরিচালক নাজনীন হাসান খান-সহ প্রমুখ ব্যক্তিবর্গ। অতিথি হিসেবে ছিলেন কানু কুমার নাথ (সিঙ্গাপুর আয়োজক প্রতিনিধি) নাট্যকার ফরিদুল ইসলাম রুবেল, পরিচালক মো. ফাহাদ, অভিনেতা ফরিদ হোসাইন ও মো. জাহিদুল ইসলাম (দ্য ডেইলি সান)। রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রের মিলনায়তনে আন্তর্জাতিক বাভাসি চলচ্চিত্র পুরস্কার অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছর দেশ ও দেশের বাহির থেকে মোট ৭৫টি চলচ্চিত্র জমা পড়ে। সেখান থেকে প্রদর্শিত ৫টি চলচ্চিত্রের মধ্যে ৫ ক্যাটাগরিতে ৫জনকে চূড়ান্ত বিজয়ী হিসেবে পুরস্কার প্রদান করা হয়। উৎসবে সেরা সিনেমার পুরস্কার জিতে নিয়েছে  দ্য পেনান্স। উৎসবে সেরা অভিনেতা মেঘলা পিনারু (ব্যাড), সেরা চিত্রনাট্যকার কৌশিক গাঙ্গুলী (মেঘের পরে মেঘ), সেরা মিউজিক ডিরেক্টর আদিত্য সন্ন্যাসী (দ্য  পেনান্স), সেরা সম্পাদক নম্রতা রাও (রঙ পেন্সিল)। 

বিচারক শামীম জামান বলেন, ‘আমি খুবই আনন্দিত এই ভেবে যে, বিচারক হিসেবে আবারও আমার উপর আস্থা রাখার জন্য। এতো সুন্দর একটা আয়োজন, যারা নিজ নিজ মেধাগুণে সেরাদের সেরা হওয়ার মুকুট অর্জন করেছে, তাদের জন্য অভিবাদন ও শুভেচ্ছা। আমি আশা করি, পুরষ্কারপ্রাপ্তরা  তাদের সুযোগগুলোকে কাজে লাগিয়ে নিজ মেধাগুণে এগিয়ে যাবে অনেক দূর।’

বাভাসি চলচ্চিত্র উৎসব থেকে শ্রেষ্ঠ চিত্রনাট্যকার, নির্মাতা, শিল্পী, চিত্রগ্রাহক, রূপসজ্জা, শিল্প নির্দেশক, সম্পাদনা ও আবহ-সংগীতের ওপর মেধা যাচাই-বাছাই শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান নির্ধারণ করা হবে। শ্রেণি অনুযায়ী কর্মের যোগ্যতার ভিত্তিতে নতুনদের প্রতিভা বিকাশের সেই সুযোগটি প্রতিবছর করে দিচ্ছে বাভাসি চলচ্চিত্র উৎসব কর্তৃপক্ষ।  






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy