নজর কাড়লেন নুসরাত ফারিয়া

অনলাইন ডেস্ক

বিনোদন

কাঁধখোলা কালো গাউন, নজরকাড়া নেকলেস আর সঙ্গে পুরুষদের নিয়ে খোঁচা দেওয়া এক ক্যাপশন। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার

2026-08-09T11:30:06+00:00
2026-08-09T11:30:06+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
নজর কাড়লেন নুসরাত ফারিয়া
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৩০ এএম   (ভিজিট : ৫)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

কাঁধখোলা কালো গাউন, নজরকাড়া নেকলেস আর সঙ্গে পুরুষদের নিয়ে খোঁচা দেওয়া এক ক্যাপশন। ঢাকাই সিনেমার চিত্রনায়িকা নুসরাত ফারিয়ার নতুন পোস্টে এমনটাই দেখা মিলল। তবে সেখানে তার গ্ল্যামারাস লুক দেখে যে মুগ্ধ তার ভক্তরা, তা বলার বাকি রাখে না। 

নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেছেন নুসরাত ফারিয়া। সেখানে তাকে দেখা গেছে স্নিগ্ধ ও খানিকটা বোল্ড লুকে। টিউব কাটের বডি ফিটেড কালো মেরমেড গাউনে ফুটে উঠেছে ফারিয়ার শার্প লুক। 

সাজসজ্জায় বেছে নিয়েছেন ডায়মন্ড ও পান্নার মিশেলে তৈরি নেকলেস, মানানসই দুল এবং ব্রেসলেট। ছবিগুলোতে ফারিয়ার অভিব্যক্তিতে ফুটে ওঠে আভিজাত্য আর আত্মবিশ্বাসের ছাপ। কখনো জানালার পাশে দাঁড়িয়ে, আবার কখনো বিলাসবহুল সোফায় হেলান দিয়ে ক্যামেরায় পোজ দিয়েছেন তিনি।

তবে শুধু ছবিই নয়, ভক্তদের নজর কেড়েছে তার পোস্টের ক্যাপশনটি। ফারিয়া লিখেছেন, ‘বেশিরভাগ পুরুষের চেয়ে হীরাই মেয়েদের মন বেশি বোঝে।’ 

ছবিগুলো পোস্ট করার পরপরই মন্তব্যের ঘরে অনুরাগী ও নেটিজেনদের ভিড় জমেছে। ফারিয়ার রূপের প্রশংসা করে এক অনুরাগী লিখেছেন, ‘একদম কুইন লুক!’ অন্য একজন মন্তব্য করেছেন, ‘সত্যিই দারুণ লাগছে ফারিয়া আপু!’ অনেকেই আবার এই বোল্ড লুকের প্রশংসা করেছেন মুক্তকণ্ঠে।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy