প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ৪:১৭ পিএম (ভিজিট : ১৯)

X
সংগৃহীত ছবি
অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে ভর্তি করা হয়েছে ভারতীয় সিনেমার আলোচিত অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীকে। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এই প্রবীণ অভিনেতা।
হাসপাতালের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুদিন আগে শারীরিকভাবে অস্বস্তি বোধ করলে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। বৃহস্পতিবার তার ডান হাতে একটি সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এর আগেও মিঠুন চক্রবর্তীর ডান হাতে অপারেশন হয়েছিল।
অস্ত্রোপচারের পর মিঠুন চক্রবর্তীর শারীরিক অবস্থা এখন স্থিতিশীল। অভিজ্ঞ একটি মেডিকেল টিম তার শারীরিক অবস্থার ওপর প্রতিনিয়ত কড়া নজর রাখছেন। ঠিক কী কারণে তার হাতে ফের অস্ত্রোপচার করতে হয়েছে, সে বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বা পরিবারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। মিঠুন চক্রবর্তীর অসুস্থতার খবর পাওয়ার পর ভক্ত-অনুরাগীদের মাঝে উদ্বেগ সৃষ্টি হয়েছে।