শিল্পকলায় বিনামূল্যে দেখা যাবে ৬ সিনেমা

অনলাইন ডেস্ক

বিনোদন

বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী ‘চলচ্চিত্র উৎসব: একাল-সেকাল’ আয়োজন করতে যাচ্ছে। ৯ আগস্ট থেকে শুরু হয়ে এ উৎসব

2026-08-09T11:32:39+00:00
2026-08-09T11:32:39+00:00
সোমবার ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩
সোমবার ১০ আগস্ট ২০২৬
   
শিল্পকলায় বিনামূল্যে দেখা যাবে ৬ সিনেমা
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ আগস্ট, ২০২৬, ১১:৩২ এএম   (ভিজিট : ২৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

বাংলাদেশ শিল্পকলা একাডেমি তিন দিনব্যাপী ‘চলচ্চিত্র উৎসব: একাল-সেকাল’ আয়োজন করতে যাচ্ছে। ৯ আগস্ট থেকে শুরু হয়ে এ উৎসব চলবে ১১ আগস্ট পর্যন্ত। জাতীয় চলচ্চিত্র মিলনায়তনে অনুষ্ঠিত এই আয়োজনে বিভিন্ন সময়ের মোট ছয়টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এবং দর্শকদের জন্য সব প্রদর্শনী থাকবে বিনামূল্যে উন্মুক্ত।

উৎসবের উদ্বোধনী প্রদর্শনী হিসেবে আজ সন্ধ্যা ৬টায় দেখানো হবে মেজবাউর রহমান সুমন পরিচালিত বহুল আলোচিত চলচ্চিত্র ‘রইদ’। কোরবানির ঈদে মুক্তির পর দেশ-বিদেশে প্রশংসিত এই সিনেমায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নূর ইমরান ও নাজিফা তুষি। একই দিন রাত ৮টায় প্রদর্শিত হবে জহির রায়হানের কালজয়ী সৃষ্টি ‘জীবন থেকে নেয়া’, যেখানে অভিনয় করেছেন রাজ্জাক, সুচন্দা, রোজী সামাদ, খান আতাউর রহমান, রওশন জামিল ও আনোয়ার হোসেনসহ অনেক গুণী শিল্পী। 

১০ আগস্ট উৎসবের দ্বিতীয় দিনে বিকেল ৫টা ৩০ মিনিটে দর্শকরা দেখতে পাবেন খান আতাউর রহমান পরিচালিত ‘আবার তোরা মানুষ হ’। এরপর রাত ৮টায় প্রদর্শিত হবে মোহাম্মদ নূরুজ্জামান নির্মিত ‘মাস্তুল’। উৎসবের শেষ দিন ১১ আগস্ট বিকেল ৫টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে আমজাদ হোসেনের ‘দুই পয়সার আলতা’। সমাপনী আয়োজন হিসেবে রাত ৮টায় দেখানো হবে আকাশ হক পরিচালিত ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’। 

‘সবার জন্য চলচ্চিত্র, সবার জন্য শিল্প-সংস্কৃতি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত উৎসবটি বাস্তবায়নে সহযোগিতা করছে সংস্কৃতি মন্ত্রণালয়। পুরো আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির নাট্যকলা ও চলচ্চিত্র বিভাগ।






Loading...
Loading...


বিনোদন এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy