প্রকাশ: মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৯:৩৬ পিএম (ভিজিট : ৮০)

X
দম্পতির সংবর্ধনা
লক্ষ্মীপুরের রামগতিতে রত্ন যুগল দম্পতি সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। নবীন-প্রবীন ভাবনা কেন্দ্রের পক্ষ থেকে রত্ন যুগল দম্পতি ডাঃ মোছলেহ উদ্দিন ও মৌছফেকা জাহান মাহমুদ ও তার পরিবারের কৃতি সন্তানদের দেওয়া সংবর্ধনা অনুষ্ঠানটি মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স হলরুমে আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত রত্ন যুগল ডাঃ মোসলেউদ্দিন ও তার সহধর্মিনী মৌছফেকা জাহান মাহমুদ এবং তাদের চার কৃতি সন্তান ডাঃ ফৌজিয়া জাহান মৌরিন, ডাঃ মাসুদ জাহান, ডাঃ ফাহিমা জাহান জিনান এবং ইঞ্জিনিয়ার ফাহিম জাহান মাহমুদকে সংবর্ধিত করা হয়। নবীন-প্রবীন ভাবনা কেন্দ্রের আহবায়ক মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিলুফা ইয়াসমিন নিপা, সমাজ পরিবর্তন সংগঠক ও বীর মুক্তিযোদ্ধা মোঃ গিয়াস উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বামাসপ ও ডরপের প্রতিষ্ঠাতা এবং নবীন প্রবীন ভাবনা কেন্দ্রের স্বপ্নদ্রষ্ঠা এইচ এন নোমান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামনাশীষ মজুমদার, আবাসিক মেডিকেল অফিসার ডাঃ মাসুদ জাহান, উপজেলা বিএনপির সভাপতি মোঃ জামাল উদ্দিন, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবদুর রহিম, সমাজ সেবক ফছিউল আলম।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডাঃ ফওজিয়া নোমান,প্রফেসর ইয়াছিন, আলেকজান্ডার সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ফিরোজ আলম, প্রবীণ শিক্ষক মনিরুল ইসলাম বিএসসি, নবীন প্রবীণ ভাবনা কেন্দ্রের যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন শাহজাদা, আলেকজান্ডার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা আক্তার, আব্দুল হাদী কলেজের সাবেক অধ্যক্ষ জুবায়ের হোসেন হেলাল।