প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১১:৩৭ এএম (ভিজিট : ২০৯)

X
প্রতীকী ছবি
আজ ২৫ মার্চ, গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের ওপর বর্বর হত্যাযজ্ঞ চালায়। ইতিহাসের এই নৃশংস অধ্যায়টি অপারেশন সার্চলাইট নামে পরিচিত।
এই দিনে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে দেশের সকল শহীদদের। একই সঙ্গে বরিশালের উজিরপুরের কৃতি সন্তান, মুক্তিযুদ্ধের ৯ নম্বর সেক্টরের সাহসী কমান্ডার মেজর এম এ জলিল-এর অবদানও কৃতজ্ঞচিত্তে স্মরণ করছে স্থানীয় জনগণ।
মেজর এম এ জলিল মহান মুক্তিযুদ্ধে অসামান্য নেতৃত্ব প্রদান করেন এবং দেশের স্বাধীনতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার বীরত্ব ও আত্মত্যাগ নতুন প্রজন্মের জন্য অনুপ্রেরণা হয়ে আছে।
গণহত্যা দিবস উপলক্ষে উজিরপুরসহ দেশের বিভিন্ন স্থানে শহীদদের স্মরণে আলোচনা সভা, দোয়া মাহফিল ও বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে। রাত ৯টায় প্রতীকীভাবে এক মিনিটের জন্য “ব্ল্যাকআউট” কর্মসূচি পালন করা হবে, যা সেই ভয়াল রাতের স্মৃতিকে স্মরণ করিয়ে দেয়।
জাতি আজ গভীর শ্রদ্ধা ও শোকের মধ্য দিয়ে শহীদদের স্মরণ করছে এবং তাদের আত্মত্যাগের চেতনাকে ধারণ করে সামনে এগিয়ে যাওয়ার অঙ্গীকার করছে।