২৫ মার্চ গণহত্যা দিবসে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত

টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালিত হয়েছে।বুধবার (২৫মার্চ) সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ

2026-03-25T12:51:10+00:00
2026-03-25T12:51:10+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
২৫ মার্চ গণহত্যা দিবসে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন ও আলোচনা সভা অনুষ্ঠিত
টুংগীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ১২:৫১ পিএম   (ভিজিট : ১৬৫)
২৫ মার্চ গণহত্যা দিবসে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন
X

২৫ মার্চ গণহত্যা দিবসে টুঙ্গিপাড়ায় শ্রদ্ধা নিবেদন

২৫শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে টুঙ্গিপাড়া উপজেলায় যথাযোগ্য মর্যাদায় নানা কর্মসূচি পালিত হয়েছে।

বুধবার (২৫মার্চ) সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধাগণ এবং টুঙ্গিপাড়া পৌর প্রশাসনের কর্মকর্তারা। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জহিরুল আলম, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার, টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
পরে সকাল ৯টা ১৫ মিনিটে উপজেলা বজ্রকণ্ঠ হলরুমে ‘২৫ মার্চের ভয়াল কালো রাত’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জাতির বিবেক, সাংবাদিক, বুদ্ধিজীবী, কবি-সাহিত্যিক ও দেশপ্রেমিক মানুষদের নির্মম হত্যাযজ্ঞের বর্ণনা তুলে ধরা হয়।

আলোচনা সভায় বক্তব্য রাখেন টুঙ্গিপাড়া মুক্তিযোদ্ধা কমান্ডার ইকরাম শেখ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম, সিনিয়র মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছার, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার এবং টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ আইয়ুব আলীসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। বক্তারা ২৫ মার্চের গণহত্যার ইতিহাস স্মরণ করে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করার আহ্বান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy