কালিয়াকৈর উপজেলা নিবার্হী কমকর্তা এইচ এম ফখরুল হোসাইন এর সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার মোঃ মিজানুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর -১আসনের সংসদ সদস্য মো মজিবুর রহমান।
এছাড়া আলোচনা সভায় বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আরফান আলী, উপজেলা প্রানীসম্পদ কমকর্তা মিজানুর রহমান, কালিয়াকৈর প্রেসক্লাবের সভাপতি সরকার আব্দুল আলীম, কালিয়াকৈর মডেল প্রেসক্লাবের সভাপতি ইমারত হোসেনসহ বিভিন্ন কমকর্তা বৃন্দ। এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান গন, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় প্রধান অতিথি বলেন মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে। এছাড়া কার হাতে মুক্তিযুদ্ধের চেতনায় মুক্তিযোদ্ধারা নিরাপদে থাকবে। সেদিকেও আমাদের লক্ষ্য রাখতে হবে। তিনি বলেন জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা করেছিলেন। যুদ্ধের সময় নয় মাস তার স্ত্রী এবং সন্তানদেরকে আটকে রাখা হয়েছিল যাতে যুদ্ধক্ষেত্র থেকে জিয়াউর রহমান আত্মার সমর্পণ করে কিন্তু তিনি তার স্ত্রী এবং সন্তানের কথা না ভেবে দেশের কথা ভেবে যুদ্ধের ময়দান থেকে আত্মসমর্পণ না করে যুদ্ধ করে বিজয়ী হয়ে ফিরেছিলেন।