সেনবাগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি

সারাবাংলা

১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসনের আয়োজনেআলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫মার্চ) উপজেলা পরিষদ

2026-03-25T14:01:13+00:00
2026-03-25T14:01:13+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সেনবাগে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
সেনবাগ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ২:০১ পিএম   (ভিজিট : ২৯৭)
২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত
X

২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত

১৯৭১ সালের ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে নোয়াখালীর সেনবাগ উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৫মার্চ) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মুহসিয়া তাবাসসুমের সভাপতিত্বে ও উপজেলা ইউআরসি ইন্সট্রাকটর ফখরুল কবিরের সঞ্চালনায় উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনবাগ-সোনাইমুড়ি আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক। 

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুর পেয়ারা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রাদিয়া আফরোজ, সেনবাগ থানার অফিসার ইনচার্জ আবুল বাশার, উপজেলা প্রকৌশলী সাবিনা আক্তার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজি এম মিনারুল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আনোয়ার পারভেজ, উপজেলা কৃষি অফিসার রেজাউল করিম, উপজেলা বি আর ডিবির চেয়ারম্যান আবদুল হান্নান লিটন, উপজেলা বি আর ডিবি কর্মকর্তা হাছিনা আক্তার,প্রাথমিক শিক্ষক সমিতির সদস্য সচিব গোলাম মাওলা বাবু, মুক্তিযোদ্ধা ওবায়েদুল্লাহ, জয়নুল আবদিন সহ প্রশাসনিক কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। 

প্রধান অতিথির বক্তব্যে জনাব জয়নুল আবদিন ফারুক মুক্তিযোদ্ধা হিসেবে নিজের মুক্তিযুদ্ধ কালীন স্মৃতি এবং গণহত্যা নিয়ে অভিজ্ঞতা তুলে ধরে বক্তব্য রাখেন। 

এছাড়া প্রশাসন এবং সাংবাদিকদের উদ্যেশ্য আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে নির্ভয়ে ও স্বধীন  ভাবে দৃষ্টান্ত মূলক কাজ করার আহবান জানান।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy