মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি

সারাবাংলা

গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (২৫মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ

2026-03-25T15:27:09+00:00
2026-03-25T15:27:09+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মুকসুদপুর (গোপালগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৩:২৭ পিএম   (ভিজিট : ৩৪)
মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
X

মুকসুদপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে গোপালগঞ্জের মুকসুদপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার (২৫মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এ সভায় স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান ইসলাম শোভন, ওসি (তদন্ত) মোঃ মতিয়ার মোল্লা, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ মিজানুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. জাহাঙ্গীর আলম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সাইয়্যদ উদ্দিন আহম্মেদ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এম. এ. নঈম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আজিজুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা রহমান এবং বাশবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান মোল্লা। এছাড়াও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সদস্য সচিব মুক্তিযোদ্ধা ফায়েক আলী মোল্লাসহ অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ ছিরু মিয়া, সাধারণ সম্পাদক কাজী মোঃ ওহিদুল ইসলাম ও প্রচার সম্পাদক মোঃ মামুন মোল্লাসহ স্থানীয় সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা ১৯৭১ সালের ২৫ মার্চের ভয়াল রাতের বর্বর গণহত্যার ঘটনাগুলো স্মরণ করেন এবং শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। একই সঙ্গে তারা নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার গুরুত্বের ওপর জোর দেন।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy