যশোরে ক্যাফে নুর হোটেলে পচা-বাসি খাবার, লাখ টাকা জরিমানা

যশোর প্রতিনিধি

সারাবাংলা

যশোর শহরের আরএন রোডে অবস্থিত ক্যাফে নুর হোটেলে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা

2026-03-25T17:14:29+00:00
2026-03-25T17:14:29+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যশোরে ক্যাফে নুর হোটেলে পচা-বাসি খাবার, লাখ টাকা জরিমানা
যশোর প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:১৪ পিএম   (ভিজিট : ২৬)
যশোরে ক্যাফে নুর হোটেলে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
X

যশোরে ক্যাফে নুর হোটেলে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

যশোর শহরের আরএন রোডে অবস্থিত ক্যাফে নুর হোটেলে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। 


আজ বুধবার (২৫ মার্চ) বেলা ১১টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।


জানাগেছে, হোটেলটির ফ্রিজে বাসি মাংস ও পচা খাবার সংরক্ষণ করা হচ্ছিল। রান্নাঘরের পরিবেশ ছিল অত্যন্ত অপরিচ্ছন্ন এবং সর্বত্র তেলাপোকার উপস্থিতি লক্ষ্য করা যায়। এছাড়া বিরিয়ানি তৈরির উপকরণে কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম বা মেয়াদোত্তীর্ণের তথ্য পাওয়া যায়নি এবং পোড়া তেল ব্যবহারের প্রমাণও মেলে।


যশোরের ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সেলিমুজ্জামান জানান, মঙ্গলবার রাতে ওই হোটেলের বিরিয়ানি খেয়ে কয়েকজন অসুস্থ হওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ছড়িয়ে পড়ে। বিষয়টি নজরে আসলে বুধবার সকালে তার নেতৃত্বে অভিযান চালানো হয়।


অভিযানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৩ ধারায় ৫০ হাজার টাকা, ৩৭ ধারায় ২৫ হাজার টাকা এবং নিরাপদ খাদ্য পরিবেশনে ব্যর্থতার দায়ে আরও ২৫ হাজার টাকা মোট এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হোটেলের মালিক মুকুল হোসেন বকুলকে সতর্ক করা হয়েছে।


এসময় অভিযানে (ক্যাব) ও পুলিশ সদস্যরা অংশ নেন।







Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy