প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৫:৪০ পিএম (ভিজিট : ২০৭)

X
নীলফামারীর কিশোরগঞ্জে পাট অদিপ্তরের উদ্যোগে ৪ হাজার কৃষকের মাঝে উন্নত জাতের সবুজসোনা পাট বীজ বিতরণ
নীলফামারীর কিশোরগঞ্জে পাট অদিপ্তরের উদ্যোগে ৪ হাজার কৃষকের মাঝে উন্নত জাতের সবুজসোনা পাট বীজ বিতরণ করা হয়েছে।
বুধবার (২৫ মার্চ) দুপুরে উপজেলা চত্বরে ইউএনও তানজিমা আঞ্জুম সোহানিয়া পাট বীজ বিতরণের আনুষ্ঠিানিক উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা শফিকুল ইসলাম ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত পাট চাষীরা।
নিতাই ইউনিয়নের পানিয়ালপুকুর গ্রামের পাট চাষী আব্দুল মান্নান, মোজাম্মেল হক ও আলেফ উদ্দিন বিনামূল্যে উন্নত জাতের পাটবীজ পেয়ে খুশি। তারা জানান, আজকে তোষাপাট-৮ ও সবুজসোনা হাইব্রিড জাতের ১ কেজি করে পাট বীজ দিয়েছে। বরাদ্দ সাপেক্ষে পরে রাসায়নিক সার পাব।