টঙ্গীতে বিয়ের প্রলোভনে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার ৩

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

সারাবাংলা

গাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা

2026-03-25T18:25:17+00:00
2026-03-25T18:25:17+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
টঙ্গীতে বিয়ের প্রলোভনে পালাক্রমে ধর্ষণ, গ্রেফতার ৩
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৬:২৫ পিএম   (ভিজিট : ১২১)
গ্রেফতার ৩
X

গ্রেফতার ৩

গাজীপুরের টঙ্গীতে এক তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে পালাক্রমে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেছেন ভুক্তভোগী তরুণী। ঘটনার সাথে জড়িত তিন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। 

বুধবার (২৫ মার্চ) গোপন সংবাদের ভিত্তিতে ও তথ্য প্রযুক্তির সহায়তায় তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার কাশিমপুর গ্রামের মৃত রজব আলীর ছেলে জামান মন্ডল (৩০), শেরপুর জেলার ঝিনাইগাতী থানার হলুদীবাটা গ্রামের মৃত সুলতান মাহমুদের ছেলে হাবিবুল্লাহ (২৪) ও গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার যাত্রাবাড়ী গ্রামের মৃত হিরো খানের ছেলে তামিম খান (২০)। 

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণী ঢাকার মিরপুর শাহা আলী এলাকায় বাবার সাথে মাসখানেক যাবৎ বসবাস করে আসছিলেন। এসময় পার্শ্ববর্তী ভাড়াটিয়া যুবক তামিমের সাথে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৪ মার্চ রাতে আসামি তামিম ভুক্তভোগী তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে মিরপুর থেকে টঙ্গীর শিংবাড়ি এলাকায় তার চাচা বাসার পাশে একটি ফাঁকা কক্ষে নিয়ে আসে। 

বিষয়টি জানতে পেরে তামিমের চাচা লিটন তাদের বিয়ের ব্যবস্থা করার আশ্বাস দেন। এরপর ২৫ মার্চ ভোর রাতে প্রেমিক তামিমের যোগসাজশে অপর আসামিরা তাকে পালাক্রমে ধর্ষণ করে পালিয়ে যায়। পরে জাতীয় জরুরী সেবা ৯৯৯ এ খবর পেয়ে ঘটনাস্থল থেকে ভুক্তভোগী তরুণীকে উদ্ধার করে টঙ্গী পশ্চিম থানা পুলিশ। 

এ বিষয়ে টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ মো: আরিফুর রহমান বলেন, গ্রেফতারকৃত আসামিদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ভুক্তভোগী তরুণীকে মেডিকেল চেকআপের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। 





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy