আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি

সারাবাংলা

নওগাঁর আত্রাইয়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও দলীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপির এক গুরুত্বপূর্ণ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।

2026-03-25T19:44:23+00:00
2026-03-25T19:44:23+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
আত্রাইয়ে উপজেলা বিএনপির বর্ধিত সভা অনুষ্ঠিত
আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৭:৪৪ পিএম   (ভিজিট : ২০৩)
উপজেলা বিএনপির বর্ধিত সভা
X

উপজেলা বিএনপির বর্ধিত সভা

নওগাঁর আত্রাইয়ে সাংগঠনিক গতিশীলতা বৃদ্ধি ও দলীয় কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে উপজেলা বিএনপির এক গুরুত্বপূর্ণ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) সকাল ১১ টায় উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়।

​আত্রাই উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল চকলেট-এর সভাপতিত্বে এবং উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম লিটন-এর সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের স্থানীয় সংসদ সদস্য ও আত্রাই উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. রেজাউল ইসলাম রেজু।

​প্রধান অতিথির বক্তব্যে শেখ মো. রেজাউল ইসলাম রেজু বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই জনগণের অধিকার আদায়ের রাজনীতি করে। বর্তমান সময়ে আমাদের ঐক্যবদ্ধ থাকা সবচেয়ে জরুরি। দেশ ও গণতন্ত্র রক্ষার লড়াইয়ে তৃণমূলের নেতাকর্মীদের ত্যাগ ও শ্রমই আমাদের মূল শক্তি। সাংগঠনকে শক্তিশালী  সকল ভেদাভেদ ভুলে গিয়ে আত্রাই উপজেলা বিএনপিকে একটি শক্তিশালী ইউনিট হিসেবে গড়ে তুলতে হবে।

​প্রধান বক্তা ছিলেন আত্রাই উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. তসলিম উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, ​দলের শৃঙ্খলা বজায় রাখা আমাদের প্রধান লক্ষ্য। তৃণমূল পর্যায়ে দলের ভিত্তি মজবুত করতে এই বর্ধিত সভার আয়োজন। প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে যাতে যেকোনো পরিস্থিতিতে আমরা প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে পারি।

​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মো. আব্দুল মান্নান সরদার, সাংগঠনিক সম্পাদক মো. আবু বক্কর সিদ্দিক ও মো. কামরুল হাসান সাগর, আত্রাই উপজেলা বিএনপি প্রমুখ। 
​এছাড়াও উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. খোরশেদ আলমসহ বিএনপি এবং এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ। বক্তারা আগামী দিনের রাজনৈতিক কর্মসূচি সফল করতে সবাইকে সর্বাত্মক প্রস্ততি নেওয়ার আহ্বান জানান।






Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy