প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:০৮ পিএম (ভিজিট : ৫৬)

X
সংগৃহীত ছবি
Lincoln’s Inn থেকে Call to the Bar লাভ করেছেন দিনাজপুর জেলার পার্বতীপুরের কৃতি সন্তান মো. তাজুল ইসলাম। সে দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামাণিকের একমাত্র পুত্র।
লন্ডনের BPP University থেকে Bar Training Course সম্পন্ন করার পর ২৪ মার্চ ২০২৬ তারিখে The Honourable Society of Lincoln’s Inn থেকে আনুষ্ঠানিকভাবে Call to the Bar লাভ করেন মো. তাজুল ইসলাম।
Call to the Bar মূলত একটি আনুষ্ঠানিক অনুষ্ঠান, যা অনেকটা সমাবর্তন বা convocation ceremony-র মতো। এ অনুষ্ঠানের মাধ্যমে বার-এ অন্তর্ভুক্ত শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে Bar Training Course এর certificate তুলে দেওয়া হয় এবং তারা আনুষ্ঠানিকভাবে Barrister হিসেবে স্বীকৃতি লাভ করেন।
যুক্তরাজ্যের প্রচলিত Bar system অনুযায়ী Bar training বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে সম্পন্ন হলেও একজন শিক্ষার্থীকে আনুষ্ঠানিকভাবে Call to the Bar প্রদান করে তার সংশ্লিষ্ট Inn of Court। সে অনুযায়ী, মো. তাজুল ইসলামের একাডেমিক ও পেশাগত প্রশিক্ষণ BPP University, London-এ সম্পন্ন হলেও তাকে আনুষ্ঠানিকভাবে Call to the Bar প্রদান করেছে তার Inn of Court, অর্থাৎ The Honourable Society of Lincoln’s Inn।
এই অর্জনের মাধ্যমে মো. তাজুল ইসলাম আনুষ্ঠানিকভাবে Bar-এ অন্তর্ভুক্ত হন এবং Barrister হিসেবে স্বীকৃতি লাভ করেন।
পার্বতীপুরের কৃতি সন্তান ব্যারিস্টার মোঃ তাজুল ইসলাম কে এই ডিগ্রি অর্জনের জন্য বিভিন্ন মহল থেকে অভিনন্দন জানানো হয়েছে।