যে কারণে অর্ধশত যাত্রী নিয়ে ফেরি থেকে পড়ে যায় বাসটি

রাজবাড়ি প্রতিনিধি

সারাবাংলা

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি বাস উল্টে নদীতে পড়ে গেছে।আজ বুধবার (২৫ মার্চ)

2026-03-25T20:31:10+00:00
2026-03-26T11:21:39+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
যে কারণে অর্ধশত যাত্রী নিয়ে ফেরি থেকে পড়ে যায় বাসটি
রাজবাড়ি প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২৫ মার্চ, ২০২৬, ৮:৩১ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৬ ১১:২১ এএম  (ভিজিট : ১১৮২)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার সময় অর্ধশতাধিক যাত্রী নিয়ে একটি বাস উল্টে নদীতে পড়ে গেছে। 

আজ বুধবার (২৫ মার্চ) বিকাল ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে। জানা গেছে, একটি ফেরি এসে পন্টুনে সজোরে আঘাত করলে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি নদীতে পড়ে যায়।

দৌলতদিয়া ফেরিঘাটে দায়িত্বপ্রাপ্ত পরিবহনের ঘাট তত্ত্বাবধায়ক মো. মনির হোসেন বলেন, বিকাল ৫টার দিকে সৌহার্দ্য পরিবহনের বাসটি দৌলতদিয়ার ৩ নম্বর ঘাটে আসে। এ সময় ঘাটে থাকা একটি ফেরি মানিকগঞ্জের পাটুরিয়ার উদ্দেশে ছেড়ে যায়। অল্পের জন্য তাতে উঠতে না পারায় অপর ফেরির জন্য বাসটি ঘাটে অপেক্ষা করছিল। 

বিকাল সোয়া ৫টার দিকে ওই ঘাটে ‘হাসনা হেনা’ নামক একটি ইউটিলিটি ফেরি আসে। ফেরিটি পন্টুনে সজোরে আঘাত করে। এ সময় বাসটিকে চালক নিয়ন্ত্রণ করতে না পারায় পদ্মা নদীতে পড়ে যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে ৫০ থেকে ৫৫ জন যাত্রী ছিলেন। দুর্ঘটনার পরপরই সাতজন যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হন। পরে আরও চারজনকে জীবিত উদ্ধার করা হয়েছে।

ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম পরিচালনা করছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’। এ ছাড়া ফায়ার সার্ভিস ও পুলিশের সদস্যরাও রয়েছেন। বাসটি নদীতে পরে পন্টুনের নিচে ঢুকে গেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

দৌলতদিয়া নৌপুলিশ ফাঁড়ির কর্মকর্তারা জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ অভিযান শুরু করে। 




  বিষয়:   দৌলতদিয়া ট্র্যাজেডি 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy