ঘোড়াঘাটে মহান স্বাধীনতা দিবস পালিত

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

সারাবাংলা

দিনাজপুরের ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান় স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে।দিবসটি উপলক্ষে আজ

2026-03-26T14:57:55+00:00
2026-03-26T14:57:55+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঘোড়াঘাটে মহান স্বাধীনতা দিবস পালিত
ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ২:৫৭ পিএম   (ভিজিট : ৪৪)
সংগৃহীত ছবি
X

সংগৃহীত ছবি


দিনাজপুরের ঘোড়াঘাটে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনাসহ নানা কর্মসূচীর মধ্য দিয়ে মহান় স্বাধীনতা ও জাতীয়  দিবস পালিত হয়েছে। 

দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার  (২৬ মার্চ ) সকাল ৮ টায় উপজেলা পরিষদ মাঠে অস্থায়ী ভাবে নির্মিত স্মৃতিসৌধে স্ব- স্ব দপ্তরের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভুমি) ও পৌর প্রশাসক আব্দুল আল মামুন কাওছার শেখ,ঘোড়াঘাট থানার ওসি মো. শহিদুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার রফিকুজ্জামান, উপজেলা প্রকৌশলী মো. সিরাজুল ইসলাম, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু সাইদ মিয়া, সাংগঠনিক সম্পাদক মো.মাহফুজার রহমান লাবলু,বীর মুক্তিযোদ্ধারা সহ অনেকে।    


এছাড়াও শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা ও পৌর বিএনপি, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স,ঘোড়াঘাট সরকারি কলেজ,ঘোড়াঘাট পৌরসভা, ঘোড়াঘাট থানা, উপজেলা দুর্নীতি দমন প্রতিরোধ কমিটি,  ঘোড়াঘাট ফায়ার সার্ভিস,পল্লী বিদ্যুৎ ঘোড়াঘাট জোনাল অফিস-সহ সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের দপ্তর প্রধানরা।  

 
পরে উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা দেওয়া হয়। 



ক্যাপশন: ঘোড়াঘাটে স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy