ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন: রক্ষা পেল ৯০০ যাত্রী

নিজস্ব প্রতিবেদক

সারাবাংলা

ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে ঘটনাস্থলে থাকা প্রায় ৯০০ যাত্রী সবাই নিরাপদে আছেন এবং

2026-03-26T15:16:11+00:00
2026-03-26T16:33:47+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে ভয়াবহ আগুন: রক্ষা পেল ৯০০ যাত্রী
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৩:১৬ পিএম  আপডেট: ২৬.০৩.২০২৬ ৪:৩৩ পিএম  (ভিজিট : ১৯৭)
ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন
X

ঢাকাগামী চট্টলা এক্সপ্রেসে আগুন

ঢাকাগামী চট্টলা এক্সপ্রেস ট্রেনে আগুন লাগার ঘটনা ঘটেছে, তবে ঘটনাস্থলে থাকা প্রায় ৯০০ যাত্রী সবাই নিরাপদে আছেন এবং কোনও হতাহতের ঘটনা ঘটেনি। রেলওয়ে পূর্বাঞ্চলের কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করেছেন।

চট্টলা এক্সপ্রেসে আসনের সংখ্যা ৮২৮ হলেও দাঁড়িয়ে থাকা যাত্রীসহ মোট ৯০০ জন ছিলেন। বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক (ডিআরএম) মোস্তাফিজুর রহমান ভূঁইয়া জানান, ট্রেনটি চট্টগ্রাম স্টেশন থেকে সকাল ৬টা ২০ মিনিটে ছেড়ে যায়। ৬টা ৪৩ মিনিটে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দ্রুত আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে এবং সকাল ৮টা ৫ মিনিটে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসে।

মোস্তাফিজুর রহমান ভূঁইয়া আরও জানান, আগুনে ট্রেনের পাওয়ার কার এবং একটি এসি বগি পুড়ে গেছে। পরে নতুন পাওয়ার কার ও এসি বগি সংযোজন করে সকাল ১০টা ৪৫ মিনিটে ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেছে।

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের নিরাপত্তা বাহিনীর ইন্সপেক্টর আমান উল্লাহ বলেন, “সকল যাত্রী নিরাপদে নামতে সক্ষম হয়েছেন এবং কেউ হতাহত হননি।” কুমিরা ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা এহসান আলী জানান, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে ইঞ্জিনের ওভারহিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে চূড়ান্ত কারণ তদন্তের পর জানা যাবে।

রেলওয়ে পূর্বাঞ্চলের সূত্র মতে, চট্টলা এক্সপ্রেসে মোট ১৮টি বগি ছিল। পেছন দিকের ছয় নম্বরে থাকা পাওয়ার কার এবং একটি এসি বগি আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy