সোনাইমুড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত

রবিউল হাসান, সোনাইমুড়ী (নোয়াখালী)

সারাবাংলা

নোয়াখালীর সোনাইমুড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১

2026-03-26T18:18:50+00:00
2026-03-26T18:18:50+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
সোনাইমুড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত
রবিউল হাসান, সোনাইমুড়ী (নোয়াখালী)
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:১৮ পিএম   (ভিজিট : ৮৮)
‎সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস
X

‎সোনাইমুড়ীতে পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস

নোয়াখালীর সোনাইমুড়ীতে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিনের কর্মসূচি শুরু হয়।

উপজেলা প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। পরে সোনাইমুড়ী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে বর্ণাঢ্য কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। প্রদর্শনী শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

দিবসটি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস ও স্বাধীনতার চেতনা ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়। এছাড়া চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাছরিন আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এ. এম. মাহবুব উদ্দিন। অনুষ্ঠানে সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, শিক্ষক-শিক্ষার্থী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।




  বিষয়:   কুচকাওয়াজ সোনাইমুড়ী  স্বাধীনতা দিবস ২০২৬ 



Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy