কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

সারাবাংলা

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের

2026-03-26T18:50:01+00:00
2026-03-26T18:50:01+00:00
রবিবার ৯ আগস্ট ২০২৬ ২৫ শ্রাবণ ১৪৩৩
রবিবার ৯ আগস্ট ২০২৬
   
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম
প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬, ৬:৫০ পিএম   (ভিজিট : ৪৯)
কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত
X

কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে কুড়িগ্রামে প্রথম প্রহরে বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে সকাল ৫টা ৫৯ মিনিটে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করা হয়। পরে জেলার স্বাধীনতার বিজয় স্তম্ভে বীর শহীদদের স্মরণে বিনম্র চিত্তে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ, পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বি, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিক মুজাহিদ জেলা পরিষদ প্রশাসক সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্যান্য কর্মকর্তারা।

এছাড়াও জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, এনসিপি, জেলা প্রেসক্লাব কুড়িগ্রাম, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি দপ্তর এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

বিনম্র শ্রদ্ধা ও গভীর আবেগঘন পরিবেশে শহীদদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে দিবসটির কার্যক্রম শুরু হয় এবং দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়।





Loading...
Loading...


সারাবাংলা এর আরও খবর
সম্পাদক ও প্রকাশক:
আবুল হাসান মো: আল ফারুক
ঠিকানা: ৯/এফ, এইচআরসি ভবন, ৪৬, কাওরান বাজার বা/এ, ঢাকা- ১২১৫।
নিউজ- 01841042597, বিজ্ঞাপন- 01841011947, 01841042595, সার্কুলেশন- 01841042599, ই-মেইল : [email protected]
কপিরাইট © বাংলাদেশ বুলেটিন সর্বসত্ত্ব সংরক্ষিত
 About Us    Contact Us    Privacy Policy    Terms & Conditions    Editorial Policy    Correction Policy